
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, কয়েকটা দিন তাঁরা আলাপ-আলোচনা করবেন এবং যাতে যে ধারাবাহিক গুলো বন্ধ হয়েছে তার পরিবর্তে অন্যত্র কর্মসংস্থান করা যায় সেই বিষয়ে আশ্বস্ত করেছেন।
নিষিদ্ধ ম্যাজিক মোমেন্টস! টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিটিং করলেন কর্মহারা শিল্পী ও কলাকুশলীরা
কলকাতা: মঙ্গলবার টলিউডে লীনা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনকে নিষিদ্ধ করা হয়েছে। ফলে কাজ হারা হয়েছেন অনেক শিল্পী ও কলা কুশলীরা। লীনা গঙ্গোপাধ্যায় ও তার সঙ্গে যুক্ত সিরিয়াল গুলির শুটিং বুধবার থেকে বন্ধ। ফলে অনেক শিল্পী ও টেকনিশিয়ানরা কাজ হারিয়ে হতাশ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেকেই আজ টেকনিশিয়ান স্টুডিওতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে মিটিং করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সবে মাত্র একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউকেই যাতে কাজ হারিয়ে বেশি দিন বসে থাকতে না হয় তার জন্য কিছুটা সময় প্রয়োজন।
টলিউডে বন্ধ লাইট-ক্যামেরা-অ্যাকশন৷ অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে নানান প্রশ্নের মুখে পড়েছে টলি ইন্ডাস্ট্রি৷ তালসারিতে শ্যুটিং করতে গিয়েই চলে গেলেন টলিউডের স্বনামধন্য অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়৷ কাজের মধ্যেই বেঘোরে প্রাণ গেল অভিনেতার৷ রাহুলের আকস্মিক মৃত্যুর পরই গর্জে উঠেছেন তারকারা৷ আউটডোরে শ্যুটিংয়ে একজন অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এমন প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। প্রযোজনা সংস্থার গাফিলতি ও অবহেলার কারণে যেভাবে প্রাণ গেল অভিনেতার রাহুলের, তাতে তাদের নিজেদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর্টিস্ট ফোরামের সমস্ত সদস্যরা৷ অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি নিয়েছিলেন৷ অবশেষে বৈঠকের পর আগামীকাল থেকে কর্ম বিরতি তুলে নেওয়া হল৷ আবার পুরোদমে শ্যুটিং চলবে টলিপাড়ায়।
তবে ম্যাজিক মোমেন্টস প্রোডাকশন হাউসকে ব্যানড করা হল এবং ম্যাজিক মোমেন্টস-এর সঙ্গে যুক্ত প্রত্যেকটি নামকে ব্ল্যাকলিস্ট করা হল। তাদের সঙ্গে শিল্পী এবং কলাকুশলীরা আপাতত কোনও কাজ করবেন না। অভিনেতা যে সমস্ত শিল্পী ও কলাকুশলীকে ব্যানড করে রাখা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আলোচনা করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেবকে আশ্বস্ত করেছেন বলে দেব জানিয়েছেন ৷
(Feed Source: news18.com)
