
AC Machine : বাড়ির এসি মেশিনের ভিতর লুকিয়ে ছিল অতিথি। মেকানিক বাড়িতে এসে ঢাকনা খুলতেই সবার চোখ ছানাবড়া হয়ে গেল।
কলকাতা : শীত বিদায় নিয়েছে। গরমের শুরুতেই অনেকে এসি পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এক ব্যক্তির ক্ষেত্রে এসি সার্ভিস করানো এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হল, যা দেখলে আপনিও চমকে উঠতে পারেন।
মেকানিক এসির কভার খুলতেই বিপত্তি। ভিতরে যার খোঁজ পাওয়া গেল, শুনে আপনিও আতঙ্কিত হতে পারেন। কথায় আছে, একটু অসাবধান হলেই বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক তেমনই ঘটনা ঘটল এক ব্যক্তির সঙ্গে। গরম পড়তেই তিনি ভাবলেন, এসির সার্ভিস করিয়ে নেওয়া যাক, যাতে রাতে আরামে ঘুমানো যায়।
মেকানিক এসে এসির ঢাকনা খুললেন, কিন্তু ভেতরের দৃশ্য দেখে তাঁর হাত-পা কাঁপতে শুরু করে। বাড়ির লোকজনও ভয়ে ঘর থেকে বেরিয়ে যান। দেওয়ালে ঝুলে থাকা সাদা স্প্লিট এসির ভেতরে এক ‘অতিথি’ বেশ আরাম করে বাসা বেঁধে ছিল।
কভার খুলতেই ধুলো-ময়লার ভেতর থেকে একটি ইঁদুরকে উঁকি দিতে দেখা যায়। শুধু তাই নয়, সে ভেতরেই নিজের একটা দুনিয়া বানিয়ে ফেলেছিল। ড্রেন পাইপকেই বানিয়ে নিয়েছিল নিজের শোবার ঘর!
ইঁদুরটি শুধু বাসা বানিয়েই থেমে থাকেনি, এসির ভেতরে একেবারে নষ্ট করে দেওয়ার মতো অবস্থাও তৈরি করেছিল। ভিতরে ময়লার স্তূপ জমে ছিল এবং তারগুলো কেটে ফেলারও পুরো প্রস্তুতি ছিল।
(Feed Source: news18.com)
