200 Rail Coaches: বাংলাদেশকে ২০০ রেল-কোচ দিচ্ছে ভারত; পদ্মাপারের রেলপথে গতিমান ভারত-গৌরব

200 Rail Coaches: বাংলাদেশকে ২০০ রেল-কোচ দিচ্ছে ভারত; পদ্মাপারের রেলপথে গতিমান ভারত-গৌরব

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত থেকে বাংলাদেশে ২০০ ব্রডগেজ কোচের (200 Coaches from India To Bangladesh) সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম (Bangladesh Railways Minister Shaikh Rabiul Alam)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জামায়াতের এমপি ইলিয়াস মোল্লা ও রুহুল আমিনের পৃথক পৃথক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

নতুন ট্রেন, নতুন রুট

শেখ রবিউল আলম বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের টাকায় বাংলাদেশ রেলওয়েতে এই কাজটি হবে। ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের জুন  থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজটি এগোবে। এই সময়পর্বে ২০০টি ব্রডগেজ ক্যারেইজ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হবে বলে আশা তাঁর। ক্যারেইজগুলি পাওয়ার সাপেক্ষে বাংলাদেশ রেলওয়ে নতুন ট্রেন পরিচালনার বিষয়ে এবং তার রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

নতুন ভাড়া

সংসদের সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, শিগগির এসি বাস/মিনিবাসের ভাড়ার তালিকা তৈরি করা হবে। সেটি গণপরিবহণের অভ্যন্তরে, মানে, বাসের ভিতরে ডিজিটাল ডিসপ্লেতে প্রদর্শন করার ব্যবস্থা করা হবে। যাতে যাত্রীরা তা চোথের সামনে দেখতে পান। কোনও বিতর্ক তৈরি না হয়!

পারচেজ সংক্রান্ত প্রতারণায়

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত পারচেজ সংক্রান্ত কর্মকাণ্ডে প্রতারণামূলক কাজকর্মে জাড়িত থাকার প্রমাণের ভিত্তিতে ৮১টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আইন ও বিধি মোতাবেক কোনো ব্যক্তি বা পারচেজ-সংস্থার কর্মকর্তা/কর্মচারী পেশাগত অসদাচরণে জড়িত হলে তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই প্রেক্ষিতে, সরকারি কর্মচারীদের নীতি অনুসারে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে।

(Feed Source: zeenews.com)