Kolkata to Varanasi: বাঙালির বেনারস-যাত্রায় বিপ্লব! বিশ্বনাথের কাছে এবার উড়ে যাবেন আপনি! কলকাতা থেকে মাত্র কয়েকঘণ্টায়…

Kolkata to Varanasi: বাঙালির বেনারস-যাত্রায় বিপ্লব! বিশ্বনাথের কাছে এবার উড়ে যাবেন আপনি! কলকাতা থেকে মাত্র কয়েকঘণ্টায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীর্থে বিপ্লব! এবার ৩৫০০০ কোটি টাকার এক্সপ্রেসওয়ে (Rs 35000 Crore Expressway)-র মাধ্যমে বারাণসী থেকে কলকাতার যাত্রা (Varanasi-Kolkata Journey) এবার মাত্র ৬ ঘণ্টায়। এর জেরে বারাণসী থেকে কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। নতুন এক গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে এই দুই শহরের মধ্যে ভ্রমণের সময় বর্তমানের ১২-১৪ ঘণ্টা থেকে কমে মাত্র ৬-৭ ঘণ্টায় নেমে আসবে।

৭১০ কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়ে

এটি একটি ৭১০ কিমি দীর্ঘ এক্সপ্রেসওয়ে। ছয় লেনের অ্যাক্সেস-কন্ট্রোলড গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে এটি। বিশাল এই প্রকল্পটি নির্মাণে আনুমানিক ৩৫,০০০ কোটি টাকারও বেশি খরচ হবে। এক্সপ্রেসওয়েটি উত্তরপ্রদেশের বারাণসী থেকে শুরু হয়ে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া ও কলকাতায় গিয়ে শেষ হবে।

চার রাজ্যের মধ্য দিয়ে

এটি চারটি রাজ্যের মধ্য দিয়ে যাবে– উত্তরপ্রদেশ (২২ কিমি), বিহার (১৬৯ কিমি), ঝাড়খণ্ড (১৯৬ কিমি) এবং পশ্চিমবঙ্গ (৩২৩ কিমি)। এ রাজ্যেই এই এক্সপ্রেসওয়ের বৃহত্তম অংশটি থাকছে। এক্সপ্রেসওয়েটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে যানবাহন ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

২০২৮ সালের মধ্যে

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) এই প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

ভারতমালা

ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মান এই এক্সপ্রেসওয়েটি সম্পন্ন হলে এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ হাই-স্পিড রোড নেটওয়ার্ক হিসেবে আত্মপ্রকাশ করবে এটি। বারাণসী এবং কলকাতার মধ্যে যাতায়াতের সময় প্রায় অর্ধেক হয়ে যাবে এতে। এই এক্সপ্রেসওয়েটি উত্তর ও পূর্ব ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর হিসেবে কাজ করবে। হলদিয়া ও কলকাতা বন্দরের সঙ্গে সংযোগ উন্নত হওয়ার ফলে পণ্য পরিবহণ দ্রুত ও সাশ্রয়ী হবে। এই রাস্তার দুপাশে নতুন ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার বা শিল্পাঞ্চল গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে এবং কর্মসংস্থান তৈরি করবে। উত্তরপ্রদেশের বারাণসী, বিহারের গয়া এবং ঝাড়খণ্ডের রাঁচির মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ সহজ হওয়ায় পর্যটন শিল্পেও জোয়ার আসবে।

(Feed Source: zeenews.com)