
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন ভারতীয় এনএইচএস স্বাস্থ্যসেবা সহকারীকে (NHS Worker) প্রায় ১.৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। একটি কর্মসংস্থান ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত নেন কারণ, তাকে তার এক সহকর্মী বারেবারে তাকে ‘আন্টি’ বলে হয়রানি করেছিলেন।
ভারতীয় এনএইচএস স্বাস্থ্যসেবা সহকারীর নাম ইল্ডা এস্তেভেস। তার বয়স ৬১ বছর। তিনি ট্রাইব্যুনালকে জানিয়েছেন, তার সহকর্মীর নাম চার্লস ওপং। ইল্ডা চার্লসকে বলেছিল তাকে তার নাম ধরে ডাকতে। তার সত্ত্বেও চার্লস তাকে ‘আন্টি’ বলেই ডেকে যাচ্ছিল। ইল্ডা জানিয়েছে, তাকে ক্রমাগত ‘আন্টি’ বলে ডাকা আপত্তিকর লেগেছে তার।
২০২৩ সালে, একটি ইমেলে তিনি লিখেছিলেন, ‘একজন সহকর্মী আমাকে বারেবারে আন্টি বলে ডাকছে। তাকে আমি বলেছি আমার নাম ধরে ডাকতে পারে। তার সত্ত্বেও সে আমাকে আন্টি বলে ডাকে। সে আমাকে বলেছে আমি নাকি তরুণ থাকতে চাই’। তিনি আরও বলেছেন, চার্লস তার লিপস্টিকের উপরেও কমেন্ট করেছিল। তাছাড়াও তাকে সে পরার্মশ দিয়েছিল, ‘তিনি জর্জ নামের একজন কর্মীর জন্য উপযুক্ত পাত্রী হবেন’।
এই বিষয়ে নিয়ে ওপং যুক্তি দিয়েছেন, ঘানায় বয়স্ক মহিলাদের সম্মান দিয়ে ‘আন্টি’ বলে ডাকা হয়। তবে ট্রাইব্যুনাল তার ব্যাখ্যাকে যথেষ্ট বলে মনে করেনি। কর্মসংস্থান বিষয়ক বিচারক জর্জ অ্যালিয়ট বলেছেন, তার প্রমাণ ‘দুর্বল’ ছিল এবং তার সাক্ষ্যে অসঙ্গতি ছিল। বিচারক বলেছেন, ‘আমরা তাকে এড়িয়ে যাওয়া ও অস্পষ্ট বলে মনে করেছি’। ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই ধরনের মন্তব্য অনুচিত ছিল। তাছাড়াও বয়স ও লিঙ্গভিত্তিক হয়রানি শামিল ছিল তাতে।
বিচারক বলেছেন, ‘আমরা দেখেছি যে চার্লস ওপং হাসি-ঠাট্টার মাধ্যমে একটি আপত্তিকর প্রচেষ্টা ছিল। আমরা দেখেছি যে ইল্ডা এটিকে একটি আপত্তিকর পরিবেশ হিসেবেই উপলব্ধি করেছিলেন’।
যদিও ট্রাইব্যুনাল স্বীকৃত দিয়েছেন যে, ঘানার সংস্কৃতিতে ‘আন্টি’ শব্দটি সম্মান জানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবুও যেহেতু ইল্ডার ইচ্ছার বিরুদ্ধে তাকে ‘আন্টি’ বলে ডাকা হয়েছে, তাই এটি আপত্তিকর হিসেবেই মনে করা হয়েছে।
এস্তেভেসের অন্যান্য দাবি যেমন, হয়রানি, বৈষম্য, নিপীড়ন ও অন্যান্য অভিযোগগুলি খারিজ করে দেওয়া হয়।
(Feed Source: zeenews.com)
