যোগী রাজ্যে মহিলারা কাদা মাখালেন বিজেপি বিধায়ককে, ভিডিও ভাইরাল! কারণ জানলে অবাক হবেন

যোগী রাজ্যে মহিলারা কাদা মাখালেন বিজেপি বিধায়ককে, ভিডিও ভাইরাল! কারণ জানলে অবাক হবেন

মাটির জলে বিধায়কে স্নান

মঙ্গলবার রাতে পিপরাদেওড়ার মহিলারা ভগবান ইন্দ্রকে খুশি করতে বিশেষ আচারের অংশ হিসেবে, বিজেপি বিধায়ক জয়মঙ্গল কানোজিয়া এবং পুরসভার চেয়ারম্যান গোপাল জয়সওয়ালকে মাটির জলে স্নান করান। এই কাজ করতে
করতে তাঁরা গানও ধরেন।

লৌকিক বিশ্বাস

লৌকিক বিশ্বাস

পূর্ব উত্তর প্রদেশের কিছু এলাকায় সাধারণ মানুষ বিশ্বাস করে কাউকে কাজা ছুঁড়লে কিংবা স্নান করানো হলে বৃষ্টির দেবতা ইন্দ্রকে খুশি করা যায়। দুজনকে কাদায় ভেজানোর পরে মহিলারা বলেন, এবার ভগবান ইন্দ্র খুশি হবেন এবংবৃষ্টি দিয়ে শহরকে আশীর্বাদ করবেন।

বিজেপি বিধায়কের স্বীকারোক্তি

বিজেপি বিধায়কের স্বীকারোক্তি

অন্যদিকে বিজেপি বিধায়ক জয়মঙ্গল কানোজিয়া বলেছেন, হরমের কারণে এলাকার মানুষ অসুবিধায় পড়েছেন। তাই তিনি আচারে অংশ নিতে রাজি হয়েছেন। তিনি বলেছেন, এই আবহাওয়ায় মানুষ কষ্ট পাচ্ছে। ফসল শুকিয়েযাচ্ছে। পুরনো বিশ্বাসের ওপরে ভিত্তি করে একটি আচারে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অন্যদিকে পুরসভার চেয়ারম্যান গোপাল জয়সওয়াল বলেছেন বৃষ্টির ঘাটতির কারণে পুরো এলাকায় খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির দেবতাকে খুশি করার জন্য সবাই চেষ্টা করেন। সেরকমই এলাকার মহিলারা প্রাচীন ঐতিহ্য অনুসরণ করে থাকেন।

খুশি স্থানীয়রা

দুই জনপ্রতিনিধিকে নিজেদের আচার অনুষ্ঠানে পেয়ে খুশি স্থানীয়রা। তারা বলছেন, সেখানকার বাচ্চার সাধারণভাবে বৃষ্টির দেবতাকে আমন্ত্রণ করতে গিয়ে কাদা দিয়ে স্নান করে থাকে। এই আচারকে কাল কলাউতি বলা হয়। জানিয়েছেনআচারে অংশ নেওয়া মহিলারা। তারা বলেছেন, এটি বিশ্বাস করা হয় যে শহরের প্রধান এই আচার অনুষ্ঠানে যোগ দিলে তা আরও বেশি কার্যকরী হয়। তাই বিধায়ক এবং পুরসভার চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছিল আচারে যোগ দিতে।