কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের !

কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের !

 

নয়াদিল্লি: কাল শান্তি বৈঠকের আগেই ফের ইরানে হামলার হুঙ্কার ট্রাম্পের। সেরা অস্ত্রে ঠাসা যুদ্ধজাহাজ পাঠানোর হুঁশিয়ারি আমেরিকার প্রেসিডেন্টের। ইরানের সেনা ট্রিগারে হাত দিয়েই বসে আছে, পাল্টা হুঙ্কার তেহরানের।’আমরা আমাদের যুদ্ধজাহাজে সেরা অস্ত্র তৈরি করে রাখছি। এমন ধরনের অস্ত্র, যা আগে কখনও তৈরি হয়নি। চুক্তি চূড়ান্ত না হলে আমরা সেই সব অস্ত্র ব্যবহার করব। অত্যন্ত কার্যকরীভাবে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব।’ , সোশাল মিডিয়ায় হুঙ্কার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

সাময়িক যুদ্ধবিরতি হলেও এখনও একাধিক বিষয়ে টানাপোড়েন চলছে।মূলত হরমুজ প্রণালীতে ইরানের টোল আদায়ের ঘোষণায় ক্ষুব্ধ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজের অধিকার ছাড়বে না ইরান, হুঙ্কার দিয়েছেন মোজতবা খামেনেই। আমেরিকা প্রতিশ্রুতি রক্ষা করলেই যুদ্ধবিরতি, হুঙ্কার ইরানের প্রেসিডেন্টের। আগামীকাল ইসলামাবাদে আলোচনার টেবিলে আমেরিকা, ইজরায়েল, ইরান। শান্তি চুক্তির মাধ্যমে ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা পাকিস্তানের 

(Feed Source: abplive.com)