
অভিনেতা-প্রযোজকের পর এবার তিনি পরিচালক৷ নিজের নতুন যাত্রা শুরু করছেন দেব৷ অবশ্য তিনি সাংসদও৷ অর্থাৎ মাল্টি ডাইমেনশনল স্টার যাঁকে দমানো সম্ভব নয়৷ নিজের ছক নিজেই ভাঙছেন৷ নিজেকে টার্গেট দিচ্ছেন এবং সেটা অ্যাচিভ করছেন৷ এবার তিনি পরিচালক৷ আর এখানেই চমক শেষ নয়৷ তাঁর প্রথম পরিচালিত ছবিতে থাকছেন শুভশ্রী এবং অনির্বাণ ভট্টাচার্য, যাঁকে অলিখিত ভাবে ব্যান করা হয়েছিল৷
তাঁর প্রথম পরিচালিত ছবিতে থাকছেন শুভশ্রী এবং অনির্বাণ ভট্টাচার্য, যাঁকে অলিখিত ভাবে ব্যান করা হয়েছিল৷
কলকাতা: তিনি থামতে জানেন না৷ বলছেন যদিন থেকে যাবেন, সেদিন শেষ হয়ে যাবেন৷ তিনি বাংলার সুপারস্টার দেব৷ তাঁর অভিনয় দক্ষতা, উচ্চারণ নিয়ে অনেক কটাক্ষ শুনতে হয়, কিন্তু সেই সবে পাত্তাই দেন না৷ লক্ষ্যে স্থির দেব৷ নিজের কাজ মন দিয়ে করে চলেছেন৷ এবং এতেই আসছে সাকসেস! অভিনেতা-প্রযোজকের পর এবার তিনি পরিচালক৷ নিজের নতুন যাত্রা শুরু করছেন দেব৷ অবশ্য তিনি সাংসদও৷ অর্থাৎ মাল্টি ডাইমেনশনল স্টার যাঁকে দমানো সম্ভব নয়৷ নিজের ছক নিজেই ভাঙছেন৷ নিজেকে টার্গেট দিচ্ছেন এবং সেটা অ্যাচিভ করছেন৷ এবার তিনি পরিচালক৷ আর এখানেই চমক শেষ নয়৷ তাঁর প্রথম পরিচালিত ছবিতে থাকছেন শুভশ্রী এবং অনির্বাণ ভট্টাচার্য, যাঁকে অলিখিত ভাবে ব্যান করা হয়েছিল৷
এবার পুজোয়ে আসছে দেব-শুভশ্রীর ছবি৷ অর্থাৎ #DESU7-র নতুন সিনেমা৷ আর তাতেই থাকছেন অনির্বাণ৷ এই ঘোষণা করেন ৩জন মিলে, একেবারে ফিল্মি স্টাইলে! এর আগে মুক্তি পেয়েছিল দেব-শুভশ্রীর ধুমকেতু৷ দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে একসঙ্গে কোনও ছবি করেননি তাঁরা৷ দু’জনে দু’জনের মতো ছবি করেছেন৷ হিটও দিয়েছেন৷ ধুমকেতুর মাধ্যমে আবারও দেব-শুভশ্রীকে একসঙ্গে পায় দর্শক৷ অনেকদিন আগে হওয়া ছবি অবশেষে মুক্তির সিদ্ধান্ত হয়৷ সেই থেকে আরও একবার ফিরে আসে এই জুটির কেমিস্ট্রি৷ ভক্তরা বারবার তাঁদের অনস্ক্রিন দেখতে চান৷ তাই আবার একসঙ্গে DESU! আসছে তাঁদের সপ্তম ছবি৷
দেবের প্রমথ প্রযোজনায় কাজ করেছিলেন শুভশ্রী৷ এবার দেবের প্রথম পরিচালনায় নায়িকা সেই শুভশ্রী৷ এটা যেমন চমকপ্রদ, তেমনই দেখার বিষয় দেবের পরিচালনায় অনির্বাণের কাজ৷ বাংলা ছবির ব্যবসা নিয়ে নানা কথা হয়৷ ব্লকবাস্টার হিট না থাকায় বহু সিঙ্গল স্ক্রিন বন্ধ হয়েছে৷ ফলে আবার লক্ষ্মীলাভের আশায় ঝাঁপিয়ে পড়েছেন পরিচালক-প্রযোজকরা৷ দেবও ব্যতিক্রম নন৷ তাই #DESU7-এর জন্য গুটি সাজাচ্ছেন পরিচালক দেব৷ এবার পুজোতে তাঁর ছবি যেন মেগা হিট হয়, এটাই লক্ষ্য৷
১ বছরের ও কিছু বেশি সময় ধরে ডিরেক্টস গিল্ড ও ফেডারেশনের মধ্যে কিছু আইনি সমস্যা চলছিল। যার ফলে কাজ করতে পারছিলেন না বেশ কিছু অভিনেতা ও পরিচালক৷ রাহুল বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুতে একজোট হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি৷ দেব সাংবাদিক সম্মেলন করে বলেন, রাহুল টলিউডকে এক করে দিয়ে গিয়েছে। কিন্তু টলিউডে যে সমস্ত শিল্পীরা কাজ করতে পারছিলেন না, সেটাও তাঁদের কাছে ভীষণ কষ্টের। সেই জন্য দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দায়িত্ব দেন যে, ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত ব্যান হয়ে থাকা শিল্পীরা যাতে কাজে ফেরেন, তার জন্য স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার পরিচালকদের সংগঠনের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাঠানো একটি চিঠিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দেব। সেখানে এই সমস্যার সমাধানে ইতিবাচক মনোভাবের কথা জানানো হয়েছে। দেব তাঁর পোস্টে লেখেন, এই উদ্যোগ তাঁকে একজন শিল্পী ও সহকর্মী হিসেবে অত্যন্ত আনন্দ দিয়েছে।
