
নেতৃত্বে অচ্ছুতা সামন্ত, বাঁকুড়া থেকে চার ছাত্রীর গর্বের অংশগ্রহণ
১৮ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত KIIT University এবং KISS University-এ অনুষ্ঠিত হতে চলেছে “Art of Giving Youth Conclave”। এই কর্মসূচিতে অংশ নিতে বাঁকুড়া থেকে যাচ্ছেন চারজন ছাত্রী, যা জেলার জন্য গর্বের বিষয়।ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
এই আন্তর্জাতিক মানের যুব সম্মেলনের নেতৃত্ব দিচ্ছেন Achyuta Samanta, যিনি শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবারের অনুষ্ঠানটি “Art of Giving” উদ্যোগের ১৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে, যেখানে দেশ-বিদেশের তরুণরা অংশগ্রহণ করবে।
বাঁকুড়া শহরের Rani Sarada Mani College-এর ছাত্রী মৌ গড়াই এবং প্রীতি ভকত ছাড়াও জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন মায়া রুইদাস ও হিয়া গোস্বামী। তাঁদের এই অংশগ্রহণ জেলার শিক্ষাক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে।
এই প্রশিক্ষণমূলক কর্মসূচির অধীনে গোটা পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৬০ জনকে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে বাঁকুড়া থেকে চারজনের সুযোগ পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি তাঁদের দক্ষতা, আগ্রহ এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন বলেই মনে করা হচ্ছে।
অনুষ্ঠানের মূল লক্ষ্য হল সমাজসেবা, সহমর্মিতা, সহাবস্থান, দানশীলতা এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দেওয়া। “Share to Shine” এই মূল মন্ত্রকে সামনে রেখে অংশগ্রহণকারীদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলার ওপর বিশেষ জোর দেওয়া হবে।
মৌ গড়াই জানিয়েছেন, “খুবই ভাল লাগছে। ঐখানের শিক্ষা গ্রহণ করে বাঁকুড়ায় জনকল্যাণে লাগাব।” এই অভিজ্ঞতা তাঁদের ভবিষ্যতে সমাজমুখী কাজের প্রতি আরও অনুপ্রাণিত করবে বলেই আশা করা হচ্ছে।
(Feed Source: news18.com)
