WATCH: IPL ক্যাপ্টেনের সুন্দরী বোন উদ্দাম হয়ে ভাইরাল, বৃ্ষ্টি ধোওয়া রাতের কলকাতায় তাঁর বিতর্কিত ‘দান’, তুমুল শোরগোল…

WATCH: IPL ক্যাপ্টেনের সুন্দরী বোন উদ্দাম হয়ে ভাইরাল, বৃ্ষ্টি ধোওয়া রাতের কলকাতায় তাঁর বিতর্কিত ‘দান’, তুমুল শোরগোল…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মাথার উপর হারের হ্যাটট্রিকের খাঁড়া ঝুলছিল। তবে এই যাত্রায় বরুণ দেব বাঁচিয়ে দিয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) ফ্র্যাঞ্চাইজিকে। গত সোমবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) পঞ্জাব কিংসের বিরুদ্ধে ছিল অজিঙ্কা রাহানের কেকেআরের (KKR vs PBKS, IPL 2026) ম্যাচ। চলতি মরসুমের (IPL 2026) প্রথম দুই ম্যাচ হারা কেকেআর খাতা খুলতে মরিয়া ছিল। মাঠে কিং খানের উপস্থিতিতে অবশেষে খাতা খোলে কলকাতা। তবে জিতে নয়, বৃ্ষ্টি ধোওয়া ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাওয়ায় রাহানেরা ১ পয়েন্ট পান। ১০ দলীয় লড়াইয়ে কেকেআর এখন ৮ নম্বরে।

শ্রেয়সের বোন শ্রেষ্ঠার বিতর্কিত নাচ: কলকাতা পয়েন্ট পেতেই পঞ্জাব নেতা শ্রেয়সের বোন শ্রেষ্ঠা আইয়ার তুমুল ট্রোল করলেন রাহানেবাহিনীকে। খেলা শেষ হওয়ার পরেই ক্যাপ্টেনের সুন্দরী বোন একটি নাচের রিলস পোস্ট করেছেন। সেখানে ভাংড়া করতে করতে বলেছেন, ‘সাড্ডে পাঞ্জাবিয়ান দা দিল বড্ডা হুন্দা হ্যায়, লো দে দিদ্ধা এক পয়েন্ট’। বাংলায় তর্জমা করলে দাঁড়ায়- ‘পাঞ্জাবিদের হৃদয় অনেক বড় হয়। চলো এক পয়েন্ট দিয়েই দিলাম।’ স্বাভাবিক ভাবেই কেকেআর ভক্তরা এই মজার নাচ নিতে পারেননি। প্রিয় দলের অপমান করায় শ্রেষ্ঠাকেও তাঁরা কটাক্ষ করেছেন। শ্রেষ্ঠা পেশায় কোরিওগ্রাফার। তিন লক্ষের বেশি মানুষ তাঁকে ইনস্টাগ্রামে ফলো করেন। শ্রেষ্ঠা কাজের ভিডিয়োর পাশাপাশি শেয়ার করে থাকেন জীবনযাপনের ভিডিয়ো। ক্রিকেট অন্তপ্রাণ শ্রেষ্ঠা। তিনি শুধু পঞ্জাবের সমর্থনেই মাঠে থাকেন না, ভারতীয় দলের খেলাতেও তাঁকে নিয়মিত গ্যালারিতে দেখা যায়।

খেলার কথায় আসা যাক: ইডেনে মাত্র ৩.৪ ওভার খেলার পরই আবহাওয়ার বিঘ্ন ঘটায় ম্যাচ বন্ধ হয়ে যায়। সেই সময়ে কেকেআরের স্কোর ছিল ২ উইকেটে ২৫। টানা বৃষ্টির জেরে খেলা আর শুরু করা সম্ভব হয়নি। চলতি মরসুম দেখে প্রথম পরিত্যক্ত ম্যাচ। গত মরসুমেও এই বৃষ্টির কারণেই শাহরুখ-প্রীতি জিন্টার আইপিএল ‘বীরজারা’ হয়নি। টস জিতে কেকেআর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে বল হাতে দারুণ শুরুটা করেছিল পঞ্জাব। দ্বিতীয় ওভারেই জেভিয়ার বার্টলেট জোড়া শিকার করেন। ফিন অ্যালেনকে (৬) এবং ক্যামেরন গ্রিনকে (৪) ফিরিয়ে দেন, ফলে শুরুতেই চাপে পড়ে গিয়েছিল কেকেআর।বৃষ্টি নামার আগে রাহানে ৮ রানে অপরাজিত ছিলেন, আর অঙ্গকৃশ রঘুবংশী খেলছিলেন ৭ রানে। এরপরই বৃষ্টিতে খেলা থামে এবং শেষ পর্যন্ত আর একটি বলও করা যায়নি। ম্যাচ যে হবে না তার পূর্বাভাস সকালেই দিয়ে দিয়েছিল হাওয়া অফিস। বজ্রপাত-সহ শিলাবৃষ্টি আসবে কালবৈশাখীকে নিয়ে। এমনটাই জানানো হয়েছিল।

এরপর কবে খেলা: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় অবশেষে পরপর হারের পর পয়েন্টের খাতা খুলল কেকেআর। তবে এখনও তাদের এই মরসুমের প্রথম জয়ের খোঁজে জারি থাকবে। অন্যদিকে পঞ্জাব তিন ম্যাচে ২ জয় ও একটি ‘নো রেজাল্ট’ পয়েন্ট নিয়ে মোট ৫ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আগামী ৯ এপ্রিল কেকেআর মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের। ওদিকে ১১ এপ্রিল মুল্লানপুরে পঞ্জাব খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে।

(Feed Source: zeenews.com)