
শনিবার নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার আগেই ধাক্কা খেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। জানা যায়, অসুস্থ হার্দিক পাণ্ড্য। তিনি খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে লড়াইও করলেন স্কাই। ঝোড়ো হাফসেঞ্চুরি করলেন সূর্যকুমার। তারপরেও দলের হার বাঁচাতে পারলেন না।
কারণ, সমীর রিজভির বিধ্বংসী ইনিংস। ফিরোজ শাহ কোটলার যে উইকেটে বল পড়ে থমকে এসেছে, স্ট্রোক খেলা সহজ ছিল না, সেই পিচে চার-ছক্কার তাণ্ডব চালালেন সমীর। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে চার নম্বরে ব্যাট করতে নেমে ৫১ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস খেললেন। ম্যাচের ভবিষ্যতও নির্ধারিত করে দিলেন সমীর ।
মুম্বই প্রথমে ব্যাট করে তুলেছিল ১৬২/৬। ১১ বল বাকি থাকতে, মাত্র ৪ উইকেট হারিয়ে সেই রান পেরিয়ে গেল দিল্লি ক্যাপিটালস। পরপর দুই ম্যাচে রান তাড়া করে জিতল দিল্লি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শেষ সাত ম্যাচে মাত্র দ্বিতীয় জয়। ২০২৫ সাল থেকে ঘরের মাঠে এটা দিল্লির দ্বিতীয় জয়। এর আগের জয়টি এসেছিল সুপার ওভারে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ।
Making it count AGAIN 👏
Sameer Rizvi with another match-winning knock 🔝
Catch his clutch innings ▶️ https://t.co/1gg8xysuFU#TATAIPL | #KhelBindaas | #DCvMI | @DelhiCapitals pic.twitter.com/jNywJTDRka
— IndianPremierLeague (@IPL) April 4, 2026
মুম্বই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাট করে ১৬২ তোলার পর অনেকে ভেবেছিলেন, মন্থর, চ্যালেঞ্জিং উইকেটে দিল্লির কাজটা সহজ হবে না। প্রথম ওভারেই দীপক চাহারের বলে কে এল রাহুল কট বিহাইন্ড হন। পরের ওভারে রান আউট নীতীশ রানা। ৭/২ হয়ে যায় দিল্লির স্কোর। সেখান থেকে রিজভির ব্যাটে প্রত্যাবর্তন। ৭টি চার ও ৭টি ছক্কা মেরেছেন। ইনিংস ওপেন করতে নেমে ৩০ বলে ৪৪ রান করেন পাথুম নিশাঙ্কা। ১৮.১ ওভারে লক্ষ্যপূরণ দিল্লির।
(Feed Source: abplive.com)
