
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে ৯২ বছরে প্রয়াত (Asha Bhosle Dies)। বলিউড হারাল তার অনন্য কণ্ঠস্বর। চিকিৎসক প্রতীত সামদানি জানিয়েছে যে, একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন আশা এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পোশাকি ভাষায় যা ‘মাল্টিপল অর্গান ফেলিওর’ (Multiple Organ Failure)। এখন প্রশ্ন কী এই লাইফ-থ্রেটেনিং কন্ডিশন? কতটা বিপজ্জনক? কাদের ঝুঁকি সবচেয়ে বেশি? আদৌ আক্রান্তের বাঁচা সম্ভব? এই প্রতিবেদনে চোখ বুলিয়ে জেনে নিন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল সংক্রান্ত যা যা আপনার জানা প্রয়োজন।
মাল্টিপল অর্গান ফেলিওর কী: মাল্টিপল অর্গান ফেলিওর (এমওএফ) এমন এক মারাত্মক শারীরিক অবস্থা, যেখানে শরীরের একাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ—যেমন ফুসফুস, কিডনি, লিভার বা হার্ট—একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয়! সাধারণত গুরুতর সংক্রমণ বা বড় দুর্ঘটনা এমনকী দীর্ঘদিনের অসুস্থতার পরেও এই পরিস্থিতি তৈরি হয় শরীরে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একটি লাইফ-থ্রেটেনিং কন্ডিশন- দ্রুত ব্যবস্থা না নিলে মৃত্যু ঝুঁকি থাকে অত্যন্ত বেশি।
মাল্টিপল অর্গান ফেলিওর কতটা বিপজ্জনক: চিকিৎসকেরা সবচেয়ে জটিল ও বিপজ্জনক অবস্থাগুলির একটি বলেই মনে করেন এমওএফ-কে। কারণ একাধিক অঙ্গ বিকল হতে শুরু করলে শরীরের স্বাভাবিক ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়ে। শরীরের একটির পর একটি অঙ্গ বিকল হতে শুরু করে। শরীরে অক্সিজেন ও রক্ত সঞ্চালন ব্যাহত হয়। দ্রুত আইসিইউ সাপোর্ট ছাড়া রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে।
মাল্টিপল অর্গান ফেলিওর কেন হয়: এমওএফের নেপথ্যে একাধিক কারণই রয়েছ। যেমন- গুরুতর সংক্রমণ বা সেপসিস, বড় ধরনের দুর্ঘটনা বা আঘাত, দীর্ঘ সময় রক্তচাপ অত্যন্ত কম থাকা, বড় অপারেশনের জটিলতা দীর্ঘদিনের অসুখ, যেমন ডায়াবেটিস বা হৃদরোগ
মাল্টিপল অর্গান ফেলিওরের ঝুঁকি কাদের সবচেয়ে বেশি: এমওএফ বয়স মানে না। তবে নির্দিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বেশি। রয়েছে নবজাতক ও ছোট শিশুরাও রয়েছে। ঝুঁকিপ্রবণ ৬০ বছরের বেশি প্রবীণরাও আছেন। যাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম, দীর্ঘদিন ধরে অসুস্থ বা ক্রনিক রোগে ভোগা কোনও ব্যক্তি, আইসিইউ-তে ভর্তি গুরুতর রোগী
মাল্টিপল অর্গান ফেলিওরের লক্ষণ কী: লক্ষণ আলাদা হলেও সাধারণ কিছু উপসর্গ থাকেই। যেমন শ্বাস নিতে কষ্ট বা শীরের অক্সিজেন কমে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া, জন্ডিস (ত্বক ও চোখ হলুদ হওয়া), রক্তচাপ হঠাৎ কমে যাওয়া বিভ্রান্তি, অচেতনতা বা মানসিক অবস্থার পরিবর্তন
লাইফ-থ্রেটেনিং মাল্টিপল অর্গান ফেলিওরে বাঁচা সম্ভব: চিকিৎসকেরা বলছেন এমওএফ অত্যন্ত গুরুতর হলেও সম্পূর্ণ নিরাশাজনক নয়। দ্রুত আইসিইউ-তে ভর্তি ও চিকিৎসা শুরু হলে বাঁচার সম্ভাবনা থাকে। ভেন্টিলেটর, ডায়ালিসিস ও শক্তিশালী ওষুধ দিয়ে অঙ্গগুলিকে সাময়িকভাবে চালু রাখা হয়। সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলেও শরীর ধীরে ধীরে সাড়া দিতে পারে তবে বাঁচার সম্ভাবনা নির্ভর করছে কতগুলি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, রোগীর বয়স ও শারীরিক অবস্থা কী, কত দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। তারউপরেই সব। সাধারণত ১–২টি অঙ্গ আক্রান্ত হলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ, কিন্তু ৩ বা তার বেশি অঙ্গ বিকল হলে মৃত্যুর ঝুঁকি অনেকটাই বেড়ে যায়।
মাথায় রাখতে হবে মাল্টিপল অর্গান ফেলিওর কোনও একক রোগ নয়। বরং একাধিক জটিল সমস্যার চূড়ান্ত পরিণতি। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাওয়া এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করাই জীবন বাঁচানোর সবচেয়ে বড় উপায়।
(Feed Source: zeenews.com)
