
ভোটাধিকার কোনও মৌলিক অধিকার নয়, এই বিষয়ে স্পষ্ট অবস্থান জানাল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার কিংবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কোনওভাবেই নিরঙ্কুশ নয়। বরং, এগুলি বিধিবদ্ধ অধিকার, যা প্রযোজ্য আইনের নির্ধারিত শর্ত অনুযায়ী কার্যকর হয়।
ভোটাধিকার কোনও মৌলিক অধিকার নয়। এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে জানিয়েছে, ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার কখনওই নিরঙ্কুশ কোনও অধিকার নয়। বরং, এইগুলি একটি বিধিবদ্ধ অধিকার, যা সংশ্লিষ্ট আইনের মাধ্যমে নির্ধারিত শর্ত অনুযায়ী প্রযোজ্য।
জানা গিয়েছে, রাজস্থানের এক সমবায়ের নির্বাচন সংক্রান্ত মামলায় চলছিল সুপ্রিম কোর্ট। গত শুক্রবার বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানেই দুই বিচারপতির বেঞ্চ জানায়, ভোট দেওয়ার অধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দুটিই স্বতন্ত্র অধিকার।
কোনওভাবেই তা সাংবিধানিক নয়, বরং বিধিবদ্ধ কিছু বিধান দ্বারা স্বীকৃত। সুপ্রিম কোর্ট এও জানায় এই এই অধিকারগুলি নিরঙ্কুশ নয়। আইনের নির্ধারিত শর্তাবলীর আওতায় রয়েছে এই অধিকারগুলি।
দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “ভোটারধিকার বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার দু’টির কোনওটিই মৌলিক অধিকার নয়।
এবং তা আগে থেকেই সুপ্রতিষ্ঠিত। এগুলি সম্পূর্ণ বিধিবদ্ধ অধিকার। আইনে যতটা বলা রয়েছে, তার মধ্যেই এই অধিকারগুলি সীমিত।”
(Feed Source: news18.com)
