Pune Horror: বেলাগাম অভিসার চাই: পরপুরুষের শরীরী নেশায় পথের কাঁটা ছ’য়ের সন্তানকে শেষ করল মা

Pune Horror: বেলাগাম অভিসার চাই: পরপুরুষের শরীরী নেশায় পথের কাঁটা ছ’য়ের সন্তানকে শেষ করল মা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এমনটাও করতে পারে মা! পরপুরষের আসক্তিতে মেতে মাত্র ৬ বছরের সন্তানকে মেরেই ফেলল মা। সঙ্গী তার পুরুষসঙ্গী। পুণের ওই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। সন্তানকে সরিয়ে দেওয়ার কারণ, সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই খুদে।

পুলিস অভিযুক্ত তরুণী মা বাসরিন মেহবুব সেখকে(২৭) গ্রেফতার করেছে। তার প্রেমিক রাম বিনায়ক কাজেওয়াড়কে ধরতে তল্লাশি শুরু হয়েছে। পুলিসের দাবি, কাজেওয়াড়ের সঙ্গে বাসরিনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই ৬ বছরের শিশুটি। তাই তাকেই সরিয়ে দেয় বাসরিন।

গত ৪ এপ্রিল রাতে পুণের খেদ তালুকার কুরুুলি গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত বাথরুমের ভেতর একটি জলভর্তি বালতিতে শিশুটির মাথা ডুবিয়ে ধরেন। এরপর শিশুটির মাথা বারবার দেয়াল এবং মেঝের সাথে ঠুকে দেওয়া হয়, যার ফলে সে মারাত্মকভাবে জখম হয়ে মারা যায়।

এই অপরাধ ধামাচাপা দিতে অভিযুক্ত শিশুটির মরদেহ গাড়িতে করে বিড জেলার ধর্মপুরীতে নিয়ে যান। সেখানে বাসরিনের বাপের বাড়ি। পরিবারের সদস্যদের জানানো হয় যে, শিশুটি হার্ট অ্যাটাকে মারা গেছে।

অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতির সময় ইশাক আহমেদ শেখ (৪৯) নামে এক আত্মীয়ের সন্দেহ হয়। তিনি বিষয়টি পুলিসকে জানান।

এরপর স্থানীয় পুলিস তদন্ত শুরু করে। ময়নাতদন্তের রিপোর্ট এবং শিশুটির মায়ের কথাবার্তায় অসংগতি মেলায় পুরো বিষয়টি পুলিসের নজরে আসে। তার পরেই শুরু হয় টানা জেরা।

জিজ্ঞাসাবাদের শুরুতে অভিযুক্ত বাসরিন পুলিসকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। কিন্তু টানা জেরার মুখে শেষ পর্যন্ত তিনি নিজের দোষ স্বীকার করে নেয়।  এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ন্যায় সংহিতা -র সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিস বাসরিনকে গ্রেপ্তার করেছে। তবে তার সঙ্গী রাম বর্তমানে পলাতক। তাকে খুঁজে বের করতে এবং ধরার জন্য পুলিসের অভিযান চলছে।

(Feed Source: zeenews.com)