
Yuzvendra Chahal Exposed: শুধু মহিলা আর মহিলা, আর কি কিছুই বুঝছেন না যুজবেন্দ্র চাহাল! এবার বাঙালি বোল্ড অভিনেত্রীকেও ঘুরিয়ে প্রস্তাব ক্রিকেটারের। আইপিএলের মাঝেই তানিয়া ফাঁস করলেন প্রীতি জিন্টার দলের স্টারের কুকীর্তি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) সঙ্গে তাঁর জুটি ‘কুল-চা’ (Kul-Cha) নামেই পরিচিত ছিল। দু’বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এর মাঝে একবারও জাতীয় দলে ডাক পাননি একদা ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ৩৫ বছরের হরিয়ানার ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে, আইপিএল এবং কাউন্টিই খেলেন। ক্রিকেটের পাশাপাশি আবার ধারাভাষ্যকার হিসেবেও কেরিয়ার শুরু করেছেন তিনি। ভারত-নিউ জিল্যান্ড ৫ ম্যাচের টি-২০ আই সিরিজে যে ভূমিকায় তাঁকে পাওয়া গিয়েছিল। আপাতত পঞ্জাব কিংসের (PBKS) হয়ে আইপিএল খেলছেন চাহাল।
তানিয়া ফাঁস করলেন চাহালের কীর্তি: সম্প্রতি মাঠের বাইরের নানা ঘটনার কারণে বারবার খবরের শিরোনামে আসছেন চাহাল। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়েই চলছে চর্চা। আইপিএলের ফাঁকে ফের এবার বিপাকে চাহালে। ইনস্টাগ্রামে ফ্লার্ট করতে গিয়ে ফেঁসে গেলেন ক্রিকেটার। চাহালের কীর্তি ফাঁস করলেন বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়। যিনি ‘গান্দি বাত’ ও ‘তিতলিয়া’র মতো ওটিটি শোয়ে বোল্ড চরিত্রে অভিনয়ের জন্য খ্যাত। সম্প্রতি তানিয়ার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তানিয়া দেখাচ্ছেন যে, চাহাল তাঁকে ইনস্টাগ্রামে ব্যক্তিগত মেসেজ করেছেন। তানিয়ার একটি স্টোরিতে চাহাল মেসেজ-সহ রিপ্লাই করেছেন- ‘আপ কিউট হো’ (বাংলায় তর্জমা করলে হয়- আপনাকে মিষ্টি দেখতে)। যদিও এই ভিডিয়ো জি ২৪ ঘণ্টা যাচাই করেনি।
সিগারেট বিতর্কে জড়িয়েছেন চাহাল: সম্প্রতি সপ্তাহের শুরুতেই চাহালের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে চাহালের মতো দেখতে এক ব্যক্তিকে গাড়ি চালানোর সময় ধূমপান করতে দেখা যায় বলেই অভিযোগ উঠেছে। ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি সিগারেটে টান দিতে দিতে ড্রাইভ করছেন। আর সিগারেটের ছাই রাস্তার উপর ঝাড়তে ঝাড়তে যাচ্ছেন। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় চাহালের তীব্র সমালোচনা শুরু হয়ে যায়।
মেয়ের নেশায় মত্ত চাহাল: ডেন্টিস্ট-কোরিয়োগ্রাফার ও ইউটিউবার-মডেল-অভিনেত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই চাহালের জীবনে একের পর এক মেয়ের আগমন। সুন্দরী কন্টেন্ট ক্রিয়েটর ও আরজে মাহভাশের নাম জড়ায়। মাহভাশের ছোট্ট এপিসোড শেষ হওয়া পর চাহালের সঙ্গে আবার সুন্দরী টিভি ব্যক্তিত্ব ও স্পোর্টস সঞ্চালিকা শেফালি বগ্গার সম্পর্ক নিয়েও গুঞ্জন চলেছে। আর এবার চাহালের তিন শব্দের টোপ বাঙালি অভিনেত্রীকে। গত মরসুমে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস চাহালকে নিলামে ১৮ কোটি টাকায় নিয়েছিল। চলতি মরসুমেও চাহাল প্রীতির দলের হয়ে ৪ ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন। গতবারের রানার্স টিমের হয়ে চাহাল ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছিলেন।
(Feed Source: zeenews.com)
