Medical Visa: বিরাট সুখবর পদ্মাপারে; বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা চালু করছে ভারত

Medical Visa: বিরাট সুখবর পদ্মাপারে; বাংলাদেশিদের জন্য মেডিক্যাল ভিসা চালু করছে ভারত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশিদের (Bangladesh) জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। এ কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের (Prime Minister Tarique Rahman) পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির (Prime Minister’s Foreign Affairs Adviser Humayun Kabir)।

দু’দেশের সম্পর্ক

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, ভালো মাইন্ডসেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচকভাবে অনেক দূর এগিয়ে যাবে।

ভারতকে ধন্যবাদ

হুমায়ুন কবির জানান, দুই দেশের স্বার্থসংক্রান্ত নানা বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেওয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

হাসিনা ফিরছেন?

শেখ হাসিনাকে ফেরানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে হুমায়ুন জানান, আইনি প্রক্রিয়ায় তাঁকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।

দিল্লিতে হুমায়ুন জয়শঙ্কর

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির তিন দিনের সফরে দিল্লি গিয়েছিলেন। সেই সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তাঁরা।

(Feed Source: zeenews.com)