
Asha Bhosle Death: আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে এসে, চোখে জল ২২ গজের কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। আশা ভোঁসলেকে মা বলে ডাকতেন তিনি।
এদিন আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা জানাতে এসে, চোখে জল ২২ গজের কিংবদন্তির। সচিন তেন্ডুলকর। আশা ভোঁসলেকে মায়ের মতোই ভালবাসতেন তিনি। এদিন আশা ভোঁসলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসেছিলেন অঞ্জলি তেণ্ডুলকর ও সচিন। কিংবদন্তি ক্রিকেটারের চোখে জল।
সোমবার সকাল থেকেই মুম্বইয়ের লোয়ার প্যারেলে জনঅরণ্য। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধার্ঘ্য জানানো হল আশা ভোঁসলেকে।
সেই চেনা শাড়ি, মুক্তোর সাজে আশা ভোঁসলে। সকলের প্রিয় ‘আশা তাই’-কে শেষ দেখা দেখতে গিয়ে চোখ ভিজল সবারই। কেঁদে ফেললেন অভিনেত্রী তাব্বু ও!
সোমবার ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাসা গ্র্যান্ডের বাড়িতে জাতীয় পতাকায় মুড়ে শায়িত রাখা হয়েছিল আশা ভোঁসলের দেহ। এরপরে আজ, শিবাজী পার্কে সম্পন্ন হবে কিংবদন্তির শেষকৃত্য।
ফুলের মালায় মুড়ে ফেলা হয়েছিল আশা ভোঁসলের শববাহী শকট। বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনীতির মানুষেরা এদিন ভিড় জমিয়েছিলেন আশা ভোঁসলেকে শেষবারের মতো দেখার জন্য।
হাসপাতাল সূত্রে খবর, শনিবার যখন বর্ষীয়ান সঙ্গীতশিল্পীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তখন তাঁর সংজ্ঞা ছিল না। হাসপাতালে নিয়ে এসেই শুরু করা হয় প্রয়োজনীয় চিকিৎসা।
ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক ড. প্রতীত সামদানি জানিয়েছেন, মাল্টি অর্গ্যান ফেলিওরের কারণেই মৃত্যু হয়েছে কিংবদন্তি এই সঙ্গীত শিল্পীর। অনেক চেষ্টা করেও শেষরক্ষা করা যায়নি।
রবিবার বেলার দিকে প্রয়াত হন আশা ভোঁসলে। সঙ্গীত জীবনে একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। ২০০৮ সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০০০ সালে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।
১৯৮১ এবং ১৯৮৬ সালে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৬৮, ১৯৬৯, ১৯৭২, ১৯৭৩, ১৯৭৪, ১৯৭৫ এবং ১৯৭৯ পেয়েছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। ২০০০ সালে তিনি পেয়েছিলেন শতাব্দীর সেরা গায়িকা পুরস্কার। ২০০২ সালে বিবিসি আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছিলেন তিনি। ১৯৮৭ সালে তিনি পেয়েছিলেন নাইটিঙ্গেল অফ এশিয়া পুরস্কার।
(Feed Source: abplive.com)
