
- অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাড়িতে বোমা হুমকির ই-মেল প্রাপ্তি।
- পূর্বের ভুয়ো খবরের পর ফের একই ধরনের হুমকি আসে।
- পুলিশ ও বোম স্কোয়াড তল্লাশি করে কিছুই পায়নি।
- জনপ্রিয় অভিনেতাদের নিশানা করে এই ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
কলকাতা: সম্প্রতি বারে বারেই সংবাদের শিরোনামে উঠে এসেছে, দক্ষিণী এই অভিনেত্রীর নাম। এর কারণ, দক্ষিণের এক নামজাদা নায়ক, রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক। এই কথা ইতিমধ্যেই সবার জানা যে, সম্পূর্ণভাবে রাজনীতির আঙিনায় পা রাখছেন থলপতি বিজয় (Vijay)। আর তাঁর সঙ্গেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের (Trisha Krishnan) ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বারে বারেই তৈরি হয়েছে শিরোনাম। তবে এবার, অভিনেত্রীর বাড়িতে বোমাতঙ্ক! সম্প্রতি শোনা যায়, অভিনেত্রীর চেন্নাইয়ের বাড়িতে নাকি বোমা রাখা হয়েছে। তবে এই প্রথম নয়, ৬ মাস আগেও ছড়িয়ে পড়েছিল এই গুঞ্জনই। অভিনেত্রীর বাড়িতে না কি বোমা রাখা রয়েছে, এমনই খবর ছিল পুলিশের কাছেই।
দক্ষিণী অভিনেত্রীর বাড়িতে বোমাতঙ্ক
২০২৫ সালে পুলিশের কাছে এই ই-মেল আসে। সেখানে উল্লেখ করা হয়েছে যে, অভিনেত্রী তৃষা কৃষ্ণনের বাড়িতে নাকি বোমা রাখা রয়েছে। সেই সময়ে পুলিশ তৎপর হয়। বোম স্কোয়াড নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় অভিনেত্রীর বাড়িতে। তবে কিছুই পাওয়া যায়নি। বোঝা যায়, ই-মেলটি ভুয়ো। কারণ অভিনেত্রীর বাড়িতে কিছুই পাওয়া যায়নি। তবে এবার ফের তামিলনাড়ুর ডিজিপি কন্ট্রোল রুমে, প্রায় এই একই ধরনের একটি হুমকি আসে। সেই ইমেলে দাবি করা হয়েছে যে, আলওয়ারপেটে অভিনেত্রীর বাড়িতে এবং বাংলাদেশ ডেপুটি কনস্যুলেটে বোমা পাতা হয়েছে। সঙ্গে সঙ্গে বোম স্কোয়াড এবং পুলিশি কুকুর দিনে পুলিশের তরফ থেকে তল্লাশি চালানো হয় এই ২ জায়গাতেই। তবে পাওয়া যায়নি কিছুই। ফলে ফের বোঝা যায়, হুমকিটি ভুয়ো। তবে এই প্রথম তৃষাই নন। এর আগে, ধনুষ ও রজনীকান্তের বাড়িতে বোমা রাখার হুমকি পাওয়া গিয়েছিল। তবে শেষমেষ কিছুই পাওয়া যায়নি। পুলিশের ধারণা, কিছু অভিনেতা ও অভিনেত্রীদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই এই ধরণের ভুয়ো খবর রটানো হচ্ছে। আসলে গোটা বিষয়টা ভিত্তিহীন। তবে পুলিশের তরফে কোনোরকম ঝুঁকি না নিয়েই যাঁদের নামে মেল এসেছিল, তাদের বাড়ি গিয়ে খতিয়ে দেখা হয়।
বোমাতঙ্কের মধ্যে, কেমন আছেন তৃষা কৃষ্ণন?
সোশ্যাল মিডিয়ায় তৃষা তাঁর পোষ্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে দেখা যাচ্ছে, পোষ্যরা তাঁর ব্যাগ নিয়ে খেলা করছে। বোমাতঙ্কের কথা পোস্টে উল্লেখ না করলেও, অনুরাগীরা মনে করছেন, বোমাতঙ্কের পরে তৃষা যে নিরাপদে রয়েছেন, সেটা অনুরাগীদের জানাতেই এই পোস্ট করেছেন তিনি। তৃষার পোস্ট দেখে নিশ্চিন্ত হয়েছেন অনুরাগীরা।
(Feed Source: abplive.com)
