
CBSE Results 2026 Success Story: ভোটের আবহের মধ্যেই শিক্ষাক্ষেত্রে বড় সাফল্য। সিবিএসসি দশম শ্রেণির ফলে জলপাইগুড়ির জিসান রাহাত পেল ৯৯.৪ শতাংশ নম্বর। ইংরেজিতে ৯৯ সহ সব বিষয়েই উজ্জ্বল ফল। কঠোর পরিশ্রম ও শিক্ষকদের সহযোগিতাকেই কৃতিত্ব দিচ্ছে সে। ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে গবেষণায় এগিয়ে যাওয়াই তার লক্ষ্য।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: ভোটের আবহেই রেজাল্টে ৯৯.৪ শতাংশ! না, ভোটের কোনও রেজাল্ট নয়, ভোটের প্রাক্কালে শিক্ষাক্ষেত্রে আলোড়ন! প্রকাশিত হল মাধ্যমিকের ফল। আর তাতেই জলপাইগুড়ির নাম উজ্জ্বল করল এই পরীক্ষার্থী। রাজ্য জুড়ে ভোটের আবহের মধ্যেই শিক্ষাক্ষেত্রে এল বড় সুখবর। সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশে দুর্দান্ত সাফল্য অর্জন করে নজর কেড়েছে জলপাইগুড়ি জেলার বজ্রাপাড়ার ছাত্র জিসান রাহাত, তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.৪ শতাংশ, যা জেলাজুড়ে ভুয়সী প্রশংসা কুড়িয়েছে। পরিবার থেকে শুরু করে প্রতিবেশী, স্বভাবতই সকলেই জিসানের এই সাফল্যে উচ্ছ্বসিত।
