তাঁকে ছাড়াই দল সাজাচ্ছিল সানরাইজার্স, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া…

তাঁকে ছাড়াই দল সাজাচ্ছিল সানরাইজার্স, এবার ক্রিকেট অস্ট্রেলিয়া…

হায়দরাবাদ: আইপিএল শুরুর আগেই ধাক্কা খেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স ছিটকে গিয়েছিলেন। প্রথম ম্য়াচ থেকেই মাঠের বাইরে ছিলেন। অগত্যা তাঁর পরিবর্ত হিসেবে ঈশান কিষাণকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। স্টপগ্যাপ ক্যাপ্টেন হিসেবে সানরাইজার্সের হয়ে গত ৫টি ম্য়াচে নেতৃত্বভার সামলেছিলেন ঈশানই। তার মধ্য়ে দুটো জয় ও তিনটি ম্য়াচে হারতে হয়েছিল দলকে। আগামী ১৮ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ম্য়াচ রয়েছে হায়দরাবাদের। তার আগে এবার প্যাট কামিন্সকে নিয়ে বড় বিবৃতি দিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

মাঠে না নামলেও দলের সঙ্গে প্রথম দিকে কয়েকটি ম্য়াচে ছিলেন কামিন্স। অনুশীলনেও তাঁকে প্লেয়ারদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিভিন্ন সময়ে। এরপর আচমকাই তিনি অস্ট্রেলিয়া উড়ে যান। সেখানে স্ক্যান হয় সিডনিতে তাঁর। পিঠের যে স্ট্রেস চোট ছিল, তা নিয়েই ভুগছিলেন দীর্ঘ কয়েক মাস ধরে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া এবার বিবৃতি দিয়েছে যে কামিন্স পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আর আগামী ১৭ এপ্রিলই ভারতে ফিরে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। অর্থাৎ সিএসকে ম্য়াচের আগেই দলে যোগ দেবেন কামিন্স। কিন্তু প্রশ্ন যে, একাদশে খেলবেন কি?

গত ১৫ এপ্রিল ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন কামিন্স, সেই পোস্ট নিয়েই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, তাহলে কি ১৭ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে কমলা জার্সিতে মাঠে নামবেন না অজি তারকা? তিনি সেই পোস্টে আভাস দিয়েছিলেন যে আগামী ২৫ এপ্রিল রাজস্থানে রয়্য়ালসের বিরুদ্ধে ম্য়াচে মাঠে নামবেন। সেক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া ‘ফিট’ ছাড়পত্র দিলেও আদৌ রুতুরাজদের বিরুদ্ধে কামিন্সকে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সদ্য চোট সারিয়ে ফিরে এখনই তাড়াহুড়ো করতে চাইছেন না অজি পেসার।

উল্লেখ্য, অ্য়াশেজের পর থেকেই পুরোপুরি মাঠের বাইরে অজি ক্যাপ্টেন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলে ছিলেন না। রিহ্যাবে ছিলেন কামিন্স। মিচেল স্টার্ককে এখনও NOC  দেওয়া হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে। ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে যেমন ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কামিন্সের ক্ষেত্রে এবার সেই ক্লিয়ারেন্স দিল তারা। এদিকে সানরাইজার্সের হয়ে অভিষেক ম্য়াচে বল হাতে নজর কেড়েছেন প্রফুল হিঙ্গে ও সাকিব হুসেন ২ অনামী তরুণ পেসার। যা দলের বোলিং লাইন আপকে কিছুটা শক্তিশালী করে তুলেছে। কামিন্স দলে যোগ দিলে ভারসাম্য আরও বাড়বে এটা নিশ্চিত।

(Feed Source: abplive.com)