জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্য়ুটিংয়ের পাশাপাশি পড়াশোনা সামলানো বেশ চ্যালেঞ্জিং। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মায়রা সিং সেখানে বাজিমাত করেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিবিএসই (CBSE) বোর্ডের দশম শ্রেণির রেজাল্টা। সেই পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
মায়রা সিং মূলত জনপ্রিয় সিরিয়াল ‘কুলফি কুমার বাজেওয়ালা’-তে অভিনয়ের জন্য ঘরে ঘরে পরিচিত। দিনরাত শ্যুটিংয়ের ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি পড়াশোনায় কোনো ফাঁকি দেননি। পরীক্ষার এই দুর্দান্ত ফলে মায়রা এবং তার পরিবার অত্যন্ত আনন্দিত।
মায়রা জানান, শ্যুটিং সেটে কাজের ফাঁকে সময় পেলেই তিনি বই নিয়ে বসে পড়তেন। তিনি জানিয়েছেন, শ্যুটিং শেষ করে বাড়িতে এসেও গভীর রাত পর্যন্ত পড়াশোনা করতেন তিনি। কাজ এবং পড়াশোনা- দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়েছেন এই কিশোরী অভিনেত্রী। তার এই সাফল্যে তার শিক্ষক এবং মা-বাবার অবদান সবথেকে বেশি। জানা গিয়েছে, পরীক্ষার আগে মায়রা কাজ থেকে সাময়িক বিরতি নেন।
সোশ্যাল মিডিয়ায় মায়রার এই খুশির খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই বলছেন, মায়রা প্রমাণ করে দিলেন যে ইচ্ছা থাকলে অভিনয় এবং পড়াশোনা দুটোই একসঙ্গে সফলভাবে করা সম্ভব। ভবিষ্যতেও মায়রা অভিনয় চালিয়ে যাওয়ার পাশাপাশি তার পড়াশোনা একইভাবে এগিয়ে নিয়ে যেতে চান।
উল্লেখ্য, বুধবারই দেশজুড়ে প্রকাশিত হয়ে সিবিএসই ক্লাস টেনের রেজাল্ট। আর সেই রেজাল্ট বেরতেই খুশির হাওয়া দমদমের কালিন্দী হাউজিংয়ের ঘোষবাড়িতে। ঘোষবাড়ির ‘বড় মেয়ে’ অনিশা এবার সিবিএসই ক্লাস টেনের পরীক্ষার্থী ছিল। রেজাল্ট বেরতেই দেখা যায় ১০০ পার্সেন্ট পেয়েছে অনিশা। ১০০ শতাংশ মার্কস পেয়ে সারা দেশে সম্ভাব্য প্রথম স্থানে রয়েছে অনিশা।
যদিও সিবিএসই অফিশিয়ালি কোনও মেধাতালিকা প্রকাশ করে না। তবে ১০০ শতাংশ মার্কস পেয়ে অনিশা যে দেশের মধ্যে অন্যান্য ১০০% মার্কস প্রাপক পরীক্ষার্থীদের সঙ্গে প্রথম স্থানেই থাকবে, সেকথা বলাই বাহুল্য। অনিশার যমজ বোন অনিষ্কাও ছিল এবারের সিবিএসই দশমের পরীক্ষার্থী। সে পেয়েছে ৯৯.২ পার্সেন্ট। ক্লাস ইলেভেনে দুই বোনই সায়েন্স নিয়ে পড়াশোনা করবে একই স্কুলে। এমনটাই জানিয়েছে পরিবার।
(Feed Source: zeenews.com)
