
শুক্রবার বিরোধী দলনেতা রাহুল গান্ধি-র মন্তব্য ঘিরে লোকসভায় তীব্র উত্তেজনা তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে কটাক্ষ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
সূত্রের খবর, প্রধানমন্ত্রীকে ‘ম্যাজিশিয়ান’ বলে আক্রমণ করেন রাহুল গান্ধি। এরপরই বিজেপি সাংসদরা জোরালো প্রতিবাদ জানাতে শুরু করেন এবং সভায় বিক্ষোভের পরিবেশ তৈরি হয়।
বিরোধী দলনেতা রাহুল গান্ধির বক্তব্য ঘিরে লোকসভায় রীতিমত ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল শুক্রবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বক্রোক্তি করেন আর এর ফলেই লোকসভা উত্তপ্ত হয়ে ওঠে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীকে ‘ম্যাজিশিয়ান’ বলে কটাক্ষ করেন রাহুল। আর এরপরেই প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি সাংসদরা। প্রসঙ্গত, মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে Rahul Gandhi বিজেপির বিরুদ্ধে দেশের নির্বাচনী মানচিত্র নতুন করে সাজানোর অভিযোগ তোলেন।
