Women Reservation Amendments Bill Failure: ব্যর্থ মহিলা সংরক্ষণ বিল, INDIA জোটের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নামছে BJP-NDA

Women Reservation Amendments Bill Failure: ব্যর্থ মহিলা সংরক্ষণ বিল, INDIA জোটের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে নামছে BJP-NDA

Women Reservation Amendments Bill Failure: ১৩১ তম সংবিধান সংশোধনী বিল ব্যর্থ হওয়ায় এবার দেশজুড়ে INDIA জোটের বিরুদ্ধে প্রতিবাদে নামছে বিজেপি ও এনডিএ। তাদের মতে, এই বিল পাশ না হওয়ায় ২০২৯ সালের মধ্যে আসন বৃদ্ধি ও সংরক্ষণ কার্যকর করার একটি বড় সুযোগ নষ্ট হয়েছে।

নয়া দিল্লি: লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা শুরুতেই ধাক্কা খেল৷ সংসদে আটকে গেল ১৩১ তম সংবিধান সংশোধনী বিল৷ শুক্রবার এই বিল লোকসভায় পেশ করে কেন্দ্রীয় সরকার৷ যদিও বিলের পক্ষে ভোট পড়ে ২৯৮টি৷ বিপক্ষে ভোট পড়েছে ২৩০টি ভোট৷ মহিলা সংরক্ষণ এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল লোকসভায় ভোটাভুটিতে পাশ করাতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। দু’দিনের বিতর্কপর্ব শেষে শুক্রবার বিকেলে বিল নিয়ে ভোটাভুটি হয়। বিলের পক্ষে পড়ে ২৯৮টি ভোট। বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোটাভুটিতে যোগ দেন। সংবিধান সংশোধন সংক্রান্ত বিল পাশের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা পেতে ব্যর্থ হয় মোদি সরকার।