জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় এখন নববর্ষের (Bengali New Year) আবহ। সুখের আবহ, আনন্দের আবহ, উদযাপনের আবহ! আর এহেন এক সুন্দর আবহেই এল অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) নিয়ে বড় আপডেট! প্রায় বিগ ব্রেকিংই বলতে গেলে! কী আপডেট? জীবনযাপনের ব্যয়ের কথা মাথায় রেখে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে সরাসরি ৬৯,০০০ টাকা (Rs 69,000 basic salary) করার জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি, বার্ষিক বেতনবৃদ্ধির হার ৬ শতাংশ (6% annual increment) করার প্রস্তা
দীর্ঘ প্রতীক্ষার অবসান
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন নিয়ে এল বড়সড় আপডেট। আনন্দের আপডেট! ১৪ এপ্রিল জাতীয় পরিষদ-যৌথ পরামর্শক যন্ত্র (যারা ‘ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি’ (NC-JCM) নামে পরিচিত)-এর কর্মীদের পক্ষ থেকে একটি চূড়ান্ত স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। যেখানে বিরাট সুখবর লুকিয়ে আছে। কী সেটা?
বেতন ৬৯,০০০ টাকা!!!
৫১ পৃষ্ঠার সেই স্মারকলিপিতে হালের অগ্নিমূল্যের বাজারে জীবনযাপনব্যয়ের কথা মাথায় রেখে ন্যূনতম মূল বেতন ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধির হার বর্তমানের ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ করার প্রস্তাবও আনা হয়েছে। এই স্মারকলিপি চূড়ান্ত। অর্থাৎ, মনে করাই চলে যে, এটাই হতে চলেছে।
হাতে বর্ধিত টাকা কবে?
অষ্টম বেতন কমিশনে ৩.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর চালুর দাবি তোলা হয়েছে। ইউনিয়নগুলির যুক্তি, বর্তমানে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির জেরে একটি পাঁচ সদস্যের পরিবারের মৌলিক চাহিদা– যেমন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও আবাসন– মেটানোর জন্য সপ্তম বেতন কমিশনের নির্ধারিত ১৮,০০০ টাকা এখন আর যথেষ্ট নয়। এই প্রেক্ষিতেই বেতনের আমূল পরিবর্তন সংক্রান্ত সংশোধনের প্রস্তাব করা হয়েছে। সরকারি সময়সূচি অনুযায়ী, ২০২৫ সালের ৩ নভেম্বর এই কমিশন গঠিত হয়েছিল, সুপারিশ জমা দিতে ১৮ মাস সময় দেওয়া হয়েছে। ফলে বেতন বৃদ্ধি ও বকেয়া অর্থ ২০২৭ সালের শুরুর দিকেই হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আর্থিক কাঠামোয় ঐতিহাসিক পরিবর্তন!
তবে শুধু বেতন নয়। বেতনের পাশাপাশি ভাতা ও পেনশন নিয়েও একগুচ্ছ দাবি পেশ করা হয়েছে। বাড়ি ভাড়ার ভাতা বা এইচআরএ (HRA) কাঠামোর আমূল পরিবর্তনের প্রস্তাব দিয়ে শহরগুলিকে তিনটি স্তরে (৩০%, ৩৫% ও ৪০%) ভাগ করার দাবি জানানো হয়েছে। এর মূল লক্ষ্য নিম্ন পদের কর্মচারীদের জন্য উপযুক্ত আবাসন নিশ্চিত করা। এছাড়া, কর্মচারী সংগঠনগুলি পুরনো পেনশন স্কিম (OPS) পুনর্বহালের দাবিতেও সরব হয়েছে। তাদের দাবি, পেনশনের সীমা বর্তমান ৫০ শতাংশ থেকে বাড়িয়ে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৬৭ শতাংশ করতে হবে। সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশনের এই সব সুপারিশ কার্যকর হলে সরকারি কর্মচারীদের আর্থিক কাঠামোয় আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন!
(Feed Source: zeenews.com)
