পয়েন্ট টেবিলের তলানিতে কেকেআর, এখনও জয়ের মুখ দেখেনি, একান থেকে প্লে অফে ওঠা সম্ভব?

পয়েন্ট টেবিলের তলানিতে কেকেআর, এখনও জয়ের মুখ দেখেনি, একান থেকে প্লে অফে ওঠা সম্ভব?

আমদাবাদ : গত সাত বছরে এরকম অভিজ্ঞতা হয়নি শাহরুখ খান-জুহি চাওলার কলকাতা নাইট রাইডার্সের (KKR)। ২০২৫ সাল থেকে ধরলে টানা ৭ ম্যাচ হারল কেকেআর। এর আগে ২০১৯ সালের আইপিএলে লাগাতার ৬ ম্যাচ হেরেছিলেন নাইটরা। ২০০৯ সালের আইপিএলে টানা ৯ ম্যাচ হেরেছিলেন নাইটরা । সেটাই এ যাবৎ কেকেআরের সবচেয়ে বড় লজ্জার রেকর্ড । এবারের আইপিএলে যেভাবে খেলছে কেকেআর, কে বলতে পারে ১৭ বছর আগের সেই লজ্জা আবার ফিরবে না ?

আইপিএলের প্লে অফের দৌড় থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে কেকেআর। টুর্নামেন্টের একমাত্র দল হিসাবে এখনও জয়ের মুখ দেখেনি তারা। টুর্নামেন্টের একমাত্র দল হিসাবে ৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে অজিঙ্ক রাহানেদের। পয়েন্ট? মাত্র ১। সেটাও পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টি ভেস্তে গিয়েছিল বলে। পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি গয়ে গিয়েছিল। কেউ কেউ বলছেন, ইডেনে পঞ্জাবের বিরুদ্ধে সেই ম্য়াচ পুরো খেলা হলে হেরেও যেতে পারত কেকেআর।

৬ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সকলের নীচে কেকেআর। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। ৫ ম্যাচে ৯ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। গতবারের রানার আপ তারা। গত আইপিএলের চ্যাম্পিয়ন আরসিবি রয়েছে দুইয়ে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট বিরাট কোহলিদের। ৫ ম্যাচে আট পয়েন্ট রয়েছে রাজস্থান রয়্যালসেরও। তবে নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় তিনে তারা। চার নম্বরে রয়েছে গুজরাত টাইটান্স। শুক্রবার কেকেআরকে হারিয়ে ৫ ম্যাচে ৬ পয়েন্ট হয়ে গেল শুভমন গিলদের।

(Feed Source: abplive.com)