
Summer Rooftop Cooling Tips: কয়েকটি ছোট, ছোট, সহজ উপায় মেনে চললে দিব্যি ঠান্ডা থাকবে বাড়ির ছাদ৷ যতই ঠা ঠা রোদ হোক, এই কয়েকটি সস্তা উপায় কাজে লাগিয়েই আস্ত ছাদ থাকবে ‘সুপার কুল’৷ ফলস্বরূপ ঘরেও দিব্যি বজায় থাকবে আরাম৷
বৈশাখের শুরু থেকেই গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর৷ পারদ আরও চড়বে, এমন ইঙ্গিত দিচ্ছে হাওয়া অফিস৷ প্রবল গরমে ঠা ঠা রোদে বাড়ির ছাদটাই যেন আস্ত চুল্লি! পুড়ছে সারা দুপুর জুড়ে৷
ছাদ গরম থাকাতেই গোটা বাড়িও ভয়ঙ্কর গরম হয়ে থাকে৷ বিশেষত বাড়ির ‘টপ ফ্লোর’, অর্থাৎ ছাদের ঠিক নীচের তলাটিতে থাকা শাস্তিযোগ্য অপরাধের সামিল হয়ে দাঁড়ায়৷ প্রবল গরমে ফ্যানের হাওয়াও পাল্টে হয়ে যায় ‘লু’৷
সুতরাং বাড়ির ছাদটিকে ঠান্ডা রাখতে পারলেই জব্দ করা যাবে ভয়ঙ্কর গরমকে৷ কিন্তু খোলা ছাদকে সূর্যের কড়া চাউনি থেকে কীভাবে রক্ষা করা যায়? সেই সহজ টিপসের সন্ধান রইল এই প্রতিবেদনে৷
কয়েকটি ছোট, ছোট, সহজ উপায় মেনে চললে দিব্যি ঠান্ডা থাকবে বাড়ির ছাদ৷ যতই ঠা ঠা রোদ হোক, এই কয়েকটি সস্তা উপায় কাজে লাগিয়েই আস্ত ছাদ থাকবে ‘সুপার কুল’৷ ফলস্বরূপ ঘরেও দিব্যি বজায় থাকবে আরাম৷
1) ছাদ ঠান্ডা রাখার উপায়গুলি রইল নীচে১. সবুজ নেট (Green Net):নার্সারি বা বাগানে সবুজ জাল (গ্রিন নেট) দেখে থাকবেন অনেকে। এটি ছাদেও ব্যবহার করা যায়। এই জাল সূর্যের সরাসরি রোদ ছাদের উপর পড়তে বাধা দেয়। ফলে ছাদের পৃষ্ঠ অতটা গরম হয় না এবং নিচের ঘরেও কম গরম লাগে।
২. বাগান: গাছ লাগানোর শখ রয়েছে? ছাদেই লাগান একের পর এক গাছ৷ ছোট বাগান তৈরি করতে পারেন৷ সুন্দর ফল, ফুলের গাছে ছাদের সৌন্দযই বদলে যাবে৷ বাড়তি পাওনা ছাদ থাকবে ঠান্ডা৷
কারণ মাটি ও গাছপালা ছাদে সরাসরি রোদের প্রভাব কমায়। গাছে জল দিলে বাষ্পীভবন (Evaporation) প্রক্রিয়ার মাধ্যমে ছাদ স্বাভাবিকভাবেই ঠান্ডা হয়।
৩.পাটের বস্তা: ছাদ ঠান্ডা রাখতে এক্কেবারে সস্তা অথচ সহজ উপায় হল পাটের বস্তার ব্যবহার৷ সন্ধ্যার সময় ছাদের উপর জুটের বস্তা বিছিয়ে দিন এবং তার উপর হালকা করে জল ছিটিয়ে দিন। এতে ছাদের তাপ কমে যায় এবং রাতে ঘর অনেকটাই ঠান্ডা থাকে।
৪.জল ছিটানো: ছাদের গরম কমাতে সূর্য ডোবার পরে ছাদে জল দিন। তবে দুপুরে জল দেবেন না, এতে ঘরে আর্দ্রতা (Humidity) বেড়ে যেতে পারে।
(Feed Source: news18.com)
