পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত, ভারতের প্রস্তুত থাকা প্রয়োজন বলে মনে করছেন রাজনাথ সিং

পশ্চিম এশিয়ায় অস্থিরতা অব্যাহত, ভারতের প্রস্তুত থাকা প্রয়োজন বলে মনে করছেন রাজনাথ সিং
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকা প্রয়োজন ভারতের। এমনই মনে করছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সংশ্লিষ্ট এলাকায় সাম্প্রতিক পরিস্থিতি অস্থিরজনক বলে উল্লেখ করেছেন তিনি। উচ্চস্তরীয় একটি বৈঠকে নেতৃত্ব দেওয়ার সময় এই মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তেলমন্ত্রী হরদীপ সিং পুরি, রাসায়নিক ও সার মন্ত্রী জেপি নাড্ডা, মন্ত্রী প্রহ্লাদ যোশী, অসামরিক বিমান পরিবহনমন্ত্রী কিঞ্জরাপু রামমোহন নাইডু, জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রাজনাথ সিং সংঘাতের বাস্তব পরিস্থিতিকে অনিশ্চিত ও অস্থিতিশীল বলে বর্ণনা করেছেন এবং শুধু উত্তেজনা প্রশমনের জন্যই নয়, বরং নতুন করে উত্তেজনা বাড়লে সেই পরিস্থিতির জন্যও ভারতকে প্রস্তুত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

সোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে রাজনাথ সিং লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার এই সংঘাতের জেরে উদ্ভূত যে কোনও সম্ভাব্য ঝুঁকি বা সমস্যা প্রশমিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে। West Asia Conflict

(Feed Source: abplive.com)