Manipur Situation: ‘মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন?’ সে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেসের

Manipur Situation: ‘মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন?’ সে রাজ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ কংগ্রেসের

Manipur Situation: অশান্ত মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মোদি নিশ্চুপ কেন? বিজেপিকে তুলোধনা কংগ্রেসের

প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ কংগ্রেসের

নয়াদিল্লি : মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ কংগ্রেসের৷ তাদের প্রশ্ন, মণিপুর জ্বলছে, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব কেন? সোশ্যাল মিডিয়ায় অশান্ত মণিপুরের একটি ভিডিও শেয়ার করে কংগ্রেসের দাবি, স্থানীয় বিষ্ণুপুর এলাকায় নতুন করে ঘটা হিংসাত্মক ঘটনায় আহত হয়েছেন ২১ জন৷ আটক করা হয়েছে ৫ জনকে৷ এই ঘটনাকে নিছক হিংসা বলে মানতে নারাজ কংগ্রেস৷ তাদের দাবি, মণিপুরে জেলার পর জেলায় চলছে কার্ফু৷ ৫ জেলায় ইন্টারনেট বন্ধ৷ স্থানীয় বাসিন্দারা বাধ্য হচ্ছেন গৃহবন্দি থাকতে৷