Virat Kohli Massive Controversy Update: কোহলির লাইক ঘিরে ঝড়, জার্মান ইনফ্লুয়েন্সার মুখ খুলতেই নতুন বিতর্ক

Virat Kohli Massive Controversy Update: কোহলির লাইক ঘিরে ঝড়, জার্মান ইনফ্লুয়েন্সার মুখ খুলতেই নতুন বিতর্ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ফের তুমুল চর্চা। জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজের একটি ইনস্টাগ্রাম পোস্টে কোহলির প্রোফাইল থেকে ‘লাইক’। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশট।

লিজল্যাজ কী বলছেন?

এই হঠাৎ পাওয়া জনপ্রিয়তা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে লিজল্যাজ বলেন, প্রথমে তিনি খুশি হলেও পরে পরিস্থিতি দেখে খানিকটা অস্বস্তিতে পড়েন।

তিনি বলেন, “না, আমার তার জন্য খারাপ লেগেছিল। প্রথমে খুব খুশি হয়েছিলাম যে ও আমার পোস্টে লাইক করেছে, কিন্তু পরে সেটা ফের আনলাইক করায় খারাপ লাগল। আমি বুঝতেই পারছি না কীভাবে এটা এত বড় খবর হয়ে গেল। সম্ভবত এটা বিরাটের উদ্দেশ্যই ছিল না। তবুও আমি কৃতজ্ঞ এবং আমি তার সমর্থনের প্রশংসা করি।’

লিজল্যাজ আরও জানান, এই ঘটনাটি সম্পর্কে তিনি নিজেও আগে কিছু জানতেন না। সংবাদমাধ্যমে থেকেই প্রথম জানতে পারেন।

লিজল্যাজ বলেন, সকালে উঠে দেখি আমি খবরের শিরোনামে! কখন লাইক করেছে তাও জানতাম না। বিভিন্ন প্ল্যাটফর্মে আমার সম্পর্কে প্রকাশিত খবরের লিঙ্ক অনেকে আমাকে ডিএম করেছে। প্রচুর মেসেজ পেয়েছি, সবাই খুব উত্তেজিত ছিল।’

এই বিতর্কের মাঝেই লিজল্যাজের একটি পুরনো ভিডিয়োতে সামনে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যায় লিজল্যাজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতি নিজের সমর্থনের কথা বলেছিলেন।

তিনি জানান, গত বছরের আইপিএল থেকেই তার এই দলের প্রতি আগ্রহ তৈরি হয়। তিনি বলেন, ‘আমি আমার বেঙ্গালুরুর বন্ধুদের সঙ্গে আইপিএল দেখতাম। ধীরে ধীরে আমিও আরসিবি-র ফ্যান হয়ে যাই। আর আরসিবি মানেই বিরাট কোহলি—তার খেলা আমার খুব ভালো লাগে। তাই আমার পোস্টে তার লাইক করায় আমি খুশিই হয়েছিলাম,”

গতবছরও প্রায় একইরকম বিতর্কে জড়িয়ে ছিলেন বিরাট। তিনি অভিনেত্রী-নৃত্যশিল্পী অবনীত কৌরের ছবিতেও এভাবে লাইক দিয়ে ফেলেছিলেন! পরে কোহলি ব্যাখ্যা দিয়েছিলেন, ‘আমি স্পষ্ট করে জানাতে চাই যে, ফিড ক্লিয়ার করার সময়ে অ্যালগোরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করে থাকতে পারে। এর পিছনে কোনওরকম উদ্দেশ্য ছিল না। অযথা কোনও ধারণা না করার অনুরোধ রইল’। তবে তাঁর এই ব্যাখ্যা বিতর্ক থামানোর বদলে আরও উসকে দেয়। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন- কীভাবে এমন ভুলবশত লাইক সম্ভব। অন্যদিকে অবনীত এই বিতর্কে সরাসরি কিছু না বললেও সূক্ষ্ম প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ভালোবাসা আসতে থাকুক’…

ব্যক্তিগত জীবনে বিরাট কোহলি বিয়ে করেছেন অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। তাঁদের দুই সন্তান আছে, ভামিকা ও  অকায়।

(Feed Source: zeenews.com)