Ranveer-Deepika Second Pregnancy: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন, মিষ্টি ছবি পোস্ট করে জানালেন গুড নিউজ

Ranveer-Deepika Second Pregnancy: দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন, মিষ্টি ছবি পোস্ট করে জানালেন গুড নিউজ

এবার দুয়ার হাতেই প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে ছবি পোস্ট করেন দীপিকা-রণবীর৷ সেখানে টেস্ট পসিটিভ দেখানো হয়৷

মা হচ্ছেন দীপিকা পাডুকোন! দ্বিতীয় বার তাঁদের ঘরে আসছে নতুন অতিথি৷ রবিবার, ১৯ এপ্রিল, সকাল সকাল সকলের সঙ্গে এই গুড নিউজ শেয়ার করেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং৷

বলিউডে বক্স অফিসে ঝড় তুলেছেন রণবীর সিং৷ ধুরন্ধর ছবির মাধ্যমে রণবীর সিং আপাতত বলিউডে সুপার সাকসেসফুল হিরো৷  অন্যদিকে দীপিকা এখনও সেভাবে কাজে ফেরেননি৷

২০২৫-এর দিওয়ালিতে মেয়ে দুয়ার ছবি সামনে আনেন দীপিকা-রণবীর৷ এবার তাঁদের ঘরেই নতুন খবর৷

ছোট্ট মেয়ে দুয়ার হাতেই প্রেগন্যান্সি টেস্ট কিট দিয়ে ছবি পোস্ট করেন দীপিকা-রণবীর৷ সেখানে টেস্ট পসিটিভ দেখানো হয়৷ অর্থাৎ আবার মা হচ্ছেন দীপিকা৷

পাড়ুকোন এবং সিং পরিবারে খুশির হাওয়া৷ দুই পরিবারে এখন ব্যস্ততা তুঙ্গে৷

কিছুদিন আগেই দীপিকা-রণবীরের ডিভোর্সের গুঞ্জন শুরু হয়৷ যারা এই গুঞ্জন শুরু করেছিলেন, তাদের জন্য মোক্ষম জবাব দিলেন দীপিকা-রণবীর৷

রণবীর সিং-এর এখন দুর্দান্ত সময় চলছে৷ তাঁর ছবি ধুরন্ধর ১ এবং ২, দুটোই সুপারহিট৷ সুপারহিট বললেও কম বলা হবে৷ কারণ এই ছবি দুটোই বলিউড বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছে৷ ফলে তিনি এখন কেরিয়ারের দিক থেকে দারুণ খুশি৷ এবার আবার ব্যক্তিগত জীবনেও ভাল খবর৷ তাই সময়টা দারুণ রণবীর সিং-এর৷

অন্যদিকে দীপিকা সংসার নিয়ে ব্যস্ত৷ তিনি আপাতত কোনও ছবিতে সেভাবে কাজ করছেন না৷ কারণ অবশ্যই মেয়ে দুয়া৷ মাঝে মধ্যেই তিনি তাঁর সোশ্যাল মিডিয়া স্টোরিতে ইঙ্গিতপূর্ণ ছবিও শেয়ার করেন৷ বলিউডে ৮ ঘণ্টা শ্যুটিং-এর কথা বলেন দীপিকা৷ কারণ তিনি মনে করেন, বাচ্চা সামলে টানা লম্বা সময় শ্যুটি করা সম্ভব নয়, বিশেষ করে একজন মায়ের পক্ষে তো নয়ই৷ তবে তার মধ্যে এই নতুন খবর দীপিকার৷ ফলে আবার কবে তিনি ভালভাবে কাজে ফিরবেন, তা এখনও বোঝা যাচ্ছে না৷

(Feed Source: news18.com)