Helicopter Crash: ওড়ার ৫ মিনিটেই নিখোঁজ, ভয়ংকর বিমান দুর্ঘটনায় সব শেষ, ঝলসে তালগোল পাকাল প্রত্যেক যাত্রী

Helicopter Crash: ওড়ার ৫ মিনিটেই নিখোঁজ, ভয়ংকর বিমান দুর্ঘটনায় সব শেষ, ঝলসে তালগোল পাকাল প্রত্যেক যাত্রী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিধ্বস্ত যাত্রীবাহী হেলিকপ্টার। বিমানে থাকা আটজনই মৃত। ঘটনাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। গভীর জঙ্গল-পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে বিমানটি। যার ফলে উদ্ধার অভিযানে বেশ সময় লাগে।

শুক্রবার সকালে পশ্চিম কালিমান্তানের মেলাউই এলাকার একটি বেসরকারি বাগান থেকে ‘ম্যাথিউ এয়ার নুসানতারা’র মালিকানাধীন Airbus H130 মডেলের হেলিকপ্টারটি উড়ান দেয়। ওড়ার ঠিক পাঁচ মিনিট পর রাডার থেকে হেলিকপ্টারটি নিখোঁজ হয়ে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়।

ইন্দোনেশিয়ার জাতীয় উদ্ধারকারী সংস্থা (Basarnas) দ্রুত তল্লাশি শুরু করে। সংস্থাটির প্রধান মোহাম্মদ শাফি জানান, যে স্থানে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল, তার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ঘন বনাঞ্চল ও খাড়া পাহাড়ি এলাকায় ধ্বংসাবশেষের সন্ধান মেলে। উদ্ধারকারীরা হেলিকপ্টারের লেজের অংশ এবং ভেঙে পড়া কাঠামোটি শনাক্ত করেন।

সেকুডাউ পুলিসের জনসংযোগ কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে পৌঁছানো বেশ কঠিন ছিল। তবে দীর্ঘ প্রচেষ্টার পর উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে আটজনের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হন। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য মৃতদেহগুলো পনটিয়ানাক শহরের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

ইন্দোনেশিয়ার বিমান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের সমালোচনা রয়েছে। ভৌগোলিক অবস্থান ও প্রতিকূল আবহাওয়ার কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত কয়েক মাসেই বেশ কিছু ছোট বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার সাক্ষী হয়েছে দেশটি। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি খারাপ আবহাওয়া- কোন কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দরে রানওয়েতে ট্যাক্সিং করার সময়ে দুটি বিমানে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বিমানই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে বরাতজোরে রক্ষা পেয়ে যান যাত্রীরা।

বিমানবন্দর সূত্রে জানা যায়, একটি বিমান স্পাইসজেটের, আরেকটি আকাশ এয়ারের। ঘড়িতে ২টো বেজে ১৫ মিনিট। আজ, বৃহস্পতিবার দিল্লির বিমানবন্দরে অবতরণের পর, ট্যাক্সিং করছিল স্পাইসজেটের বিমানটি। আকাশ এয়ারের বিমানটি তখন দাঁড়িয়েছি ট্যাক্সি ওয়েতে। স্পাইসজেট বিমানটি ধাক্কা মারে আকাশ এয়ারের। দুর্ঘটনায়  স্পাইসজেটের বিমানের  উইংলেট এবং আকাসা এয়ারের বিমানের বাঁ দিকের লেজ ভেঙে যায়। পরীক্ষার জন্য দুটি বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা গ্রাউন্ড স্টাফদের গাফিলতি ছিল না কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল আকাশ এয়ারের বিমানটির। অন্যদিকে লেহ থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল স্পাইসজেটের বিমানটি।

(Feed Source: zeenews.com)