Mohun Bagan: বৃষ্টিভেজা গুয়াহাটিতে পাল তুলল নৌকা: ম্যারাথন ম্যাচে নর্থইস্টকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

Mohun Bagan: বৃষ্টিভেজা গুয়াহাটিতে পাল তুলল নৌকা: ম্যারাথন ম্যাচে নর্থইস্টকে হারিয়ে শীর্ষে মোহনবাগান

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৯০ মিনিট নয়, তিন ঘন্টারও বেশি! গুয়াহাটি ম্যারাথন ফুটবল ম্যাচ। বৃ্ষ্টিভেজা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষপর্যন্ত পাল তুলল নৌকাই। নর্থইস্টকে হারিয়ে ফের আইএসএলের পয়েন্ট তালিকায় শীর্ষে মোহনবাগান। ম্যাচের একমাত্র গোলটি করলেন রবিনহো।

ন্দিরা গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যখন খেলা শুরু হয়। তখন থেকে বৃষ্টি পড়ছিল। কিন্তু বৃষ্টি গতি তেমন ছিল না। ফলে খেলা চালিয়ে যেতে কোনও সমস্যা হয়নি। বরং বাড়তি সুবিধা পাচ্ছিলেন ফুটবলাররাই। ম্যাচের মাথায় গোল সুযোগ পেয়ে মোহনবাগান। বক্স  ভিতরে গোলকিপারকে একা পেয়ে পান জেমি ম্যাকলারেন। কিন্তু কোণটি দূরূপ থাকায় নিজে না মেরে, পাস দিতে যান তিনি। কিন্তু সফল হননি।

পরের মিনিটেও ফের একই পরিস্থিতি। এবার বক্সে বল বাড়ান সাহাল আব্দুল সামাদ। ডান পায়ে শটে গোল করে মোহনবাগানকে এগি দেন  রবসন রবিনহোন। কিন্তু ম্য়াচের দশ মিনিট পর থেকে বৃষ্টি বাড়তে শুরু করে। ফলে পাস দিতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েন ফুটবলারারা। বল নিয়ন্ত্রণে রাখা যাচ্ছিল না। এরমধ্যেই ৩৬ মিনিটের সুযোগ চলে আসে নর্থইস্টের কাছে। কিন্তু পর্থিব গগৈয়ের শট বাঁচিয়ে দেন বিশাল কাইথ।  অল্পের জন্য বাইরে যায় লালরিনজুয়ালার শটও।

এদিকে ততক্ষণে ঝেঁপে বৃষ্টি নেমেছে। মাঠে জল থাকা খেলা শুরু করা যায়নি।  বিরতির সময় ধরলে প্রায় দেড় ঘণ্টা পর ফের খেলা শুরু হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ফের বৃষ্টি। আবার মাঠে জল। মোহনবাগান খেলা চালিয়ে যেতে চাইলে, আপত্তি তুলেছিল নর্থইস্ট। শেষপর্যন্ত অবশ্য় পুরো সময়ই খেলান রেফারি। ১ গোলেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

(Feed Source: zeenews.com)