)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গুরুদ্বারের বাইরে চলল গুলি। ইতালিতে খুন হয়ে গেলেন দুই ভারতীয়। কেন এই নৃশংস হত্যাকাণ্ড? তা স্পষ্ট নয় এখনও। তদন্তে নেমেছে পুলিস।
জানা গিয়েছে, নিহতেরা হলেন রাগিন্দর সিং ও গুরমিত সিং। বৈশাখী উপলক্ষ্যে ইতালির বারগামো প্রদেশের কোভো এলাকার একটি গুরুদ্বারে গিয়েছিলেন তাঁরা। গুরুদ্বার থেকে যখন বেরোচ্ছিল, ওই ওই দুই যুবককে লক্ষ্য় করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর গাড়ি চেপে দ্রুত এলাকা ছাড়ে তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, হামলাকারী নিজেও ভারতীয়। প্রায়ই নাকি তাঁকে ওই গুরুদ্বারে দেখা যায়! বস্তুত এক আহত হয়েছে বলেও শোনা যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান ছিল যে, ব্যক্তিগত শক্রতা বা কথা কাটাকাটির জেরেই এই ঘটনা। কিন্তু স্থানীয় একটি সংবাদপত্রে প্রতিবেদন ইঙ্গিত, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে ওই দুই ভারতীয়কে। ঘটনাস্থল থেকে গুলির ১০টি খোলও পাওয়া গিয়েছে।
(Feed Source: zeenews.com)
