
পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর একদম প্রথম থেকেই হরমুজ প্রণালী নিয়ে চরম সংঘাত তৈরি হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যা বেড়েছে বই একচুলও কমেনি। সাময়িকভাবে অনেকবারই হয়তো মনে হয়েছে, এবার পরিস্থিতির উন্নতি হবে। যদিও বাস্তবে তা হয়নি। হরমুজ নিয়ে ইরান ও আমেরিকার সংঘাত যে এখনও যথেষ্টভাবে বিদ্যমান, ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারিই তা বুঝিয়ে দিয়েছে।
ট্রুথ সোশ্যাল ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, ‘হরমুজ প্রণালীতে ইরান গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে। ফ্রান্সের জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ইউনাইটেড কিংডমের একটি জাহাজ লক্ষ্য করেও চলেছে গুলি। এটা কিন্তু ভাল হয়নি, তাই না? আমার প্রতিনিধিরা পাকিস্তানে যাচ্ছেন। ইসলামাবাদে সন্ধি স্থাপনের জন্য আলোচনা হবে। ইরান সম্প্রতি ঘোষণা করেছে যে ওরা হরমুজ বন্ধ করবে। অবাক লাগছে। কারণ আমদের অবরোধ ইতিমধ্যেই ওটা বন্ধ করে দিয়েছে। অজান্তেই ওরা আমাদের সাহায্য করছে। ইরানেরই ক্ষতি হচ্ছে ওই পথ বন্ধের কারণে, তাও আবার দিনে ৫০০ মিলিয়ন ডলার ! মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও ক্ষতি হচ্ছে না। বরং মালপত্র বোঝাই করার জন্য অনেক জাহাজ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, টেক্সাস, লুইসিয়ানা এবং আলাস্কার দিকে যাচ্ছে, তাও আবার IRGC (Islamic Revolutionary Guard Corps)- এর সৌজন্যে, যারা নিজেদের সবসময় ভীষণ কঠোর দেখাতে চায়।’
এরপরই হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে নিজের পোস্টে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা ন্যায্য প্রস্তাব দিয়েছে। আশা করি ওরা (ইরান) মেনে নেবে, কারণ নাহলে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট, ব্রিজ ধ্বংস করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। যদি ওরা আমাদের প্রস্তাব মেনে না নেয়, তাহলে খুব সহজে এবং দ্রুত ওদের পতন হবে। যা করা দরকার, বিগত ৪৭ বছরে অন্যান্য রাষ্ট্রনায়কদের ইরানের ক্ষেত্রে যা করা উচিত ছিল, সেটা করা আমার জন্য সম্মানের। ইরানের চালানো হত্যালীলা শেষ করার সময় এসেছে।’
(Feed Source: abplive.com)
