বাংলা ক্যালেন্ডারে রয়েছে উত্তমকুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণে করা দুই বিশিষ্ট অভিনেতার বিভিন্ন মুহূর্তের ছবি। উল্লেখ্য এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ। নতুন বাংলা বছরের ক্যালেন্ডারের পাতায়, পাতায় উত্তম- সৌমিত্র এর বেশ কিছু দেখা, কম দেখতে পাওয়া মুহূর্ত।
কলকাতা: নতুন বাংলা বছরের সঙ্গে কিছু জিনিসের যোগাযোগ নিবিড়। এই যেমন নতুন ক্যালেন্ডার, বৈঠকী গান, হাল খাতা, মিষ্টি মুখ, নতুন জামা আরও কতো কী ! সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন এর পক্ষ থেকে আয়োজিত হয় এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার। এই অনুষ্ঠানে বিভিন্ন ধারার বাংলা গানের পাশাপাশি নতুন ক্যালেন্ডার প্রকাশিত হয়। ১৮ এপ্রিল, ২০২৬, মহাজাতি সদনে হয় অনুষ্ঠানটি।
বাংলা ক্যালেন্ডারে রয়েছে উত্তমকুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায় এর স্মরণে করা দুই বিশিষ্ট অভিনেতার বিভিন্ন মুহূর্তের ছবি। উল্লেখ্য এই বছর মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ। নতুন বাংলা বছরের ক্যালেন্ডারের পাতায়, পাতায় উত্তম- সৌমিত্র এর বেশ কিছু দেখা, কম দেখতে পাওয়া মুহূর্ত। পাশাপাশি ছিল সিনেমার পোস্টারের ছবি। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশনের সম্পাদক সঞ্জিব আচার্য্যের চিত্রনাট্যে পরিবেশিত হবে বিশেষ নৃত্য -গীতি আলেখ্য ” দুই পুরুষ” ।
দুই কিংবদন্তি অভিনেতার চলচ্চিত্রের গান, গানের গল্প, ব্যাক্তিগত সম্পর্কের নানা দিক নিয়ে পরিবেশিত হল “দুই পুরুষ”। এর পর বাংলা গানের নানা দিক , বাংলা পুরাতনী গান থেকে ব্যান্ডের গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান “বোশেখের বৈঠকীতে” হয়। গানে অংশগ্রহণ করেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, সিধু, পৌষালী বন্দোপাধ্যায়, স্বাক্ষর বসু। সমগ্র গানের আড্ডা সঞ্চালনা করেন দেবাশীষ বসু।পুরাতনী বাংলা গানের সময়কাল থেকে বাংলা গানের নানা ধারার বিবর্তন একে,একে আধুনিক বাংলা গান, চলচ্চিত্রের গান, লোকো গান, বাংলা ব্যান্ডের গান উঠে আসে আলোচনায় আর গানে।
এই আয়োজন নিয়ে সংস্থার পক্ষে সঞ্জিব আচার্য্য বলেন, ” বাঙালির নববর্ষের সঙ্গে ক্যালেন্ডার ও বাংলা গান ভীষণ ভাবে জড়িয়ে আছে। আছে নস্টালজিয়া ফেলে আসা দিনগুলোর। সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন বাংলা বছরের শুরুতে সেই বাঙালিয়ানার উদযাপন করে আসছে বিগত অনেক বছর ধরে। এর মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। শুধুই বিনোদনের জন্য আমাদের এই আয়োজন নয়। “
(Feed Source: news18.com)