Pahalgam Attack: ‘এখনও ক্ষতটা তাজা’! নৃশংস পহেলগাঁও হামলার ১ বছর…স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে খেয়েছিলেন গুলি, বার্ষিকীতে স্মরণ পরিবারের

Pahalgam Attack: ‘এখনও ক্ষতটা তাজা’! নৃশংস পহেলগাঁও হামলার ১ বছর…স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে খেয়েছিলেন গুলি, বার্ষিকীতে স্মরণ পরিবারের

Pahalgam Attack: আগামী ২২ এপ্রিল পহেলগাঁও হামলার বার্ষিকী৷ জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার কর্পোরাল তাগে হাইলইয়াং৷ তবে শেষপর্যন্তও তিনি বাকি পর্যটকদের ঘাতক জঙ্গিদের হাত থেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেছেন৷

‘এখনও ক্ষতটা তাজা’! নৃশংস পহেলগাঁও হামলার ১ বছর…স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে খেয়েছিলেন গুলি, বার্ষিকীতে স্মরণ পরিবারের (PTI)

ঠিক দু‘দিন পর ২২ এপ্রিল৷ গত বছর, ২০২৫-এর ওইদিনেই রক্তাক্ত হয়েছিল পহেলগাঁও৷ আচমকা জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন৷ তার মধ্যেই ছিলেন ভারতীয় বায়ুসেনার কর্পোরাল তাগে হাইলইয়াং৷ পহেলগাঁওতে স্ত্রীর সঙ্গে ছুটি কাটাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন তিনি৷ তবে শেষপর্যন্তও তিনি বাকি পর্যটকদের ঘাতক জঙ্গিদের হাত থেকে রক্ষা করার প্রাণপণ চেষ্টা করেছেন৷ ঘটনার এক বছর হতেই তাঁর স্মৃতি উপলক্ষ্যে তাগে হাইলিয়াং-এর পরিবার তাঁর স্মৃতিতে একটি স্মারক উদ্বোধন করতে চলেছে৷