Food Poisoning: বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ ৪০০-র বেশি নিমন্ত্রিতরা! গুজরাতের একাধিক জায়গায় খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ

Food Poisoning: বিয়েবাড়ির খাবার খেয়ে অসুস্থ ৪০০-র বেশি নিমন্ত্রিতরা! গুজরাতের একাধিক জায়গায় খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ

Food Poisoning: গুজরাতে খাদ্যে বিষক্রিয়ার ঘটনা হঠাৎ করেই উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সর্বশেষ ঘটনায় Dahod district-এর আভলোদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে ৪০০-রও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

গুজরাতে খাবারে বিষক্রিয়ার জেরে অসুস্থ ৪০০। Image: PTI

আহমেদাবাদ: গুজরাতে একাধিক জায়গায় খাদ্যে বিষক্রিয়ার অভিযোগে বহু মানুষের অসুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছে দাহুদ জেলার আভলোদ গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে। খাবার খেয়ে ৪০০-রও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় একই ধরনের একাধিক ঘটনার খবর পাওয়া গিয়েছে।