What Is Hormonal Acne: স্ট্রেস, চিনি ও দুধ! হরমোনাল অ্যাকনের নেপথ্যে বড় কারণগুলি কী কী? জানুন বিশেষজ্ঞের টিপস

What Is Hormonal Acne: স্ট্রেস, চিনি ও দুধ! হরমোনাল অ্যাকনের নেপথ্যে বড় কারণগুলি কী কী? জানুন বিশেষজ্ঞের টিপস

What Is Hormonal Acne: ৩০-এর পর হঠাৎ ব্রণ? হরমোনের প্রভাবেই বাড়ছে সমস্যা, জানালেন বিশেষজ্ঞ। আপনারও কি এগুলি হয়? মিলিয়ে নিন…

হরমোনজনিত ব্রণতে ভুগছেন? কারণ ও সমাধান জানালেন বিশেষজ্ঞ। পরিষ্কার ত্বককে সাধারণত সুস্বাস্থ্যের লক্ষণ হিসেবে ধরা হয়। কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা যায়, হঠাৎ করেই ব্রণ ফিরে আসে– বিশেষ করে প্রাপ্তবয়স্ক বয়সে। চিকিৎসকদের মতে, এই ধরনের ব্রণের পেছনে বড় কারণ হতে পারে শরীরের হরমোনের পরিবর্তন।

ত্বক বিশেষজ্ঞ চিকিৎসক গুরভিন ওয়ারাইচ গারেকর জানিয়েছেন, ”৩০ বছরের বেশি বয়সি কোনও মহিলার যদি আগে ব্রণের সমস্যা না থেকেও হঠাৎ করে নিয়মিত ব্রণ হতে থাকে, তাহলে বুঝতে হবে এর পেছনে হরমোনের ভূমিকা রয়েছে। এটি নোংরা বালিশ, ফোন বা মেকআপের কারণে নয়, যদিও এগুলি সমস্যা বাড়াতে পারে, কিন্তু মূল কারণ হরমোনই।”

বিশেষজ্ঞদের মতে, হরমোনাল অ্যাকনে বা হরমোনজনিত ব্রণ মূলত জীবনযাত্রার কিছু ভুল অভ্যাসের সঙ্গে জড়িত। এই সমস্যার মূল কারণগুলি জানা থাকলে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

স্ট্রেস বা মানসিক চাপ: অতিরিক্ত স্ট্রেস শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা ত্বকের তেল গ্রন্থিকে বেশি সক্রিয় করে তোলে। ফলে অতিরিক্ত তেল উৎপাদন হয়ে পোরস বন্ধ হয়ে যায় এবং ব্রণ বাড়ে। দীর্ঘদিনের মানসিক চাপ এই সমস্যাকে আরও জটিল করে তোলে।

অতিরিক্ত দুধ ও দুগ্ধজাত খাবার: অতিরিক্ত দুধ খাওয়া ব্রণ বাড়াতে পারে। গরুর দুধে থাকা অ্যান্ড্রোজেন হরমোন শরীরের স্বাভাবিক হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং ত্বকে তেল উৎপাদন বাড়ায়। গবেষণায় দেখা গেছে, নিয়মিত দুধ খেলে ব্রণের ঝুঁকি প্রায় ২৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অতিরিক্ত চিনি গ্রহণ: চিনি জাতীয় খাবার রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা দ্রুত বাড়ায়। এর ফলে অ্যান্ড্রোজেন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ত্বকে অতিরিক্ত তেল তৈরি হয়। সফট ড্রিঙ্ক, মিষ্টি, সাদা পাউরুটি ইত্যাদি খাবারের সঙ্গে ব্রণের সরাসরি সম্পর্ক রয়েছে।

ওজন বৃদ্ধি: অতিরিক্ত ওজন ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায় এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে। এর ফলে ত্বকে তেল উৎপাদন বেড়ে গিয়ে ব্রণ দেখা দেয়। চিকিৎসকদের পরামর্শ, ব্রণের স্থায়ী সমাধান পেতে হলে শুধুমাত্র বাহ্যিক চিকিৎসা নয়, বরং এই কারণগুলিকে নিয়ন্ত্রণ করা জরুরি। স্বাস্থ্যকর জীবনযাপনই পারে ত্বককে রাখাতে উজ্জ্বল ও ব্রণমুক্ত।

(Feed Source: news18.com)