মঙ্গলবার, অনীত পাড্ডা তাঁর ইনস্টাগ্রাম দাদুর হাত ধরে থাকা একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, “তুমি আমার জীবনের একমাত্র ভালবাসা। তুমি দূরে সরে যাচ্ছিলে, কিন্তু আমাকে ভোলোনি। স্মৃতিকে ধরে রাখতে না পারলেও, তুমি ভালোবাসাকে আঁকড়ে ধরেছিলে।”
মুম্বই: প্রয়াত ‘সাঁইয়ারা’ ছবির অভিনেত্রী অনীত পাড্ডার দাদু। নিজের প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। ইনস্টাগ্রামে তাঁকে স্মরণ করে একটি আবেগঘন পোস্টও শেয়ার করেছেন তিনি। ‘জীবনের একমাত্র ভালোবাসা’কে হারানোর দুঃখ প্রকাশ করেছেন তিনি। অ্য়ালজাইমার রোগের সঙ্গে লড়ছিলেন তাঁর দাদু। নিজের লেখায় দাদুর সঙ্গে তাঁর সম্পর্কের কথা তুলে ধরেছেন তিনি। তিনি লিখেছেন যে, ক্রমশ দূরে সরে গেলেও তিনি তাঁকে কখনও ভোলেননি।
তিনি লেখেন, তাঁদের ভাগ করা প্রতিটা স্মৃতি তিনি আঁকড়ে ধরে রাখবেন। তাঁদের একসঙ্গে কাটানো স্মৃতিদের নিজের সঙ্গে বয়ে বেড়াবেন। আবেগপ্রবণ হয়ে লেখেন, “আমাদের একসঙ্গে কাটানো সমস্ত মুহূর্ত আমি বয়ে বেড়াব। আমি একজন ভাল মানুষ হব। তোমার সব হাসি-মজা মনে রাখব। তোমার আলো, তোমার অন্ধকার ঘরে বয়ে নিয়ে বেড়াব। সেই গল্প আমি সারা বিশ্বকে শোনাব। তোমার ভালোবাসা বয়ে বেড়াব। তুমি আমাকে শিখিয়েছ বিশুদ্ধ, নিঃশর্ত ভালোবাসা।” আরও লেখেন, “আজ আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখে আমি বুঝে গিয়েছিলাম তুমি কোথায় গেছো। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, দাদু। আমি তোমাকে খুব ভালোবাসি।”
অনীত ‘সাইয়ারা’ ছবিতে একজন আলজাইমার্স রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। একবার তিনি জানিয়েছিলেন, তাঁর দাদু এই রোগের সঙ্গে লড়াই করছেন। গত বছর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দাদু আলজাইমার্স রোগে আক্রান্ত, তাই ছবিটি আমার জন্য আরও বেশি আবেগঘন ছিল। তিনি এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে তাঁর বেশিরভাগ জিনিসই মনে থাকে না, কিন্তু আমি এই ছবিটির ওপর বিশ্বাস রেখেছিলাম কারণ এতে বলা হয়েছে ‘মস্তিষ্ক ভুলে যায়, কিন্তু হৃদয় কখনও ভোলে না।’ আর এটা আমার দাদুর জন্য খুব সত্যি। তিনি আমার নাম মনে রাখতে পারেন না। বেশিরভাগ জিনিসই মনে রাখতে পারেন না, কিন্তু তিনি আমাকে মাখন বলে ডাকেন।”
(Feed Source: news18.com)