KKR WINS FINALLY IPL 2026: ইডেনে উড়ল ROCKET RINKU, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল কলকাতা, অবশেষে নাইটরা করল…লড়ল…জিতল

KKR WINS FINALLY IPL 2026: ইডেনে উড়ল ROCKET RINKU, রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারাল কলকাতা, অবশেষে নাইটরা করল…লড়ল…জিতল

রকরাজস্থান রয়্যালস ১৫৫/৯ 

কলকাতা নাইট রাইডার্স ১৬১/৬

কলকাতা ৪ উইকেটে জয়ী ২ বল হাতে রেখে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। টানা ডজন ম্যাচ (৫ ম্যাচ হার ও ১ ম্যাচ পরিত‌্যক্ত) জয় দেখতে না পাওয়া নাইটবাহিনীর আত্মবিশ্বাসই যেন তলানিতে চলে গিয়েছিল। বাকি ৮  ম্যাচের সবক’টি জিতলেই প্লে-অফের দরজা খুলবে। ঠিক এমন কঠিন পরিস্থিতিতেই জ্বলে উঠল কেকেআর (KKR)। ইডেনে উড়ল সেই ‘রকেট রিঙ্কু’ (সিং) (Rinku Singh)। রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। ৪ উইকেটে হারিয়ে মরসুমের প্রথম জয় পেল শাহরুখ খানের (Shah Rukh Khan) তিনবারের চ‌্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি। অজিঙ্কা রাহানেদের (Ajinkya Rahane) মুখে ফুটল হাসি। অভিষেক নায়ার (Abhishek Nayar) হেড কোচ হিসেবে পেলেন প্রথম জয়। সাক্ষী থাকল ৫১ হাজার ৫৯৩ জন সমর্থক।

রাজস্থানের ইনিংস: এদিন রিয়ান পরাগের রাজস্থান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কার্তিক ত্যাগী (৩ উইকেট), বরুণ চক্রবর্তী (৩ উইকেট) ও সুনীল নারিনের (২ উইকেট) দাপটে রাজস্থান ৯ উইকেটে ১৫৫ রান তুলতে পেরেছিল। রাজস্থানের দুই মারকুটে ওপেনার যশস্বী জয়সওয়াল (২৯ বলে ৩৯) ও বৈভব সূর্যবংশী (২৮ বলে ৪৬) ছাড়া কারোর ব্যাটিং নিয়েই এদিন বলার কিছু নেই। কারণ বাকি আট ব্যাটারের রান যথাক্রমে ৫, ১২, ১৫, ৭, ৯, ৮, ০ ও ১!

কলকাতার ইনিংস: রাজস্থানের রান তাড়া করতে নেমে কলকাতার যা হাল হয়েছিল, তাতে কেকেআর সমর্থকরাও ভেবে নিয়েছিলেন যে, এদিনও মনে হয় সুযোগ নেই। ৭ ওভারেই ৫২ রানে চলে গিয়েছিল ৪ উইকেট। দুই ওপেনার টিম সেইফার্ট ও অজিঙ্কা রাহানের ওপেনিং জুটি তৃতীয় ওভারেই ফিরে যায় ডাগআউটে। একটিও রান করতে পারেননি তাঁরা। এরপর একে একে মহার্ঘ ক্যামেরন গ্রিন (১৩ বলে ২৭), অঙ্গকৃষ রঘুবংশী (১৯ বলে ১০) ও রভম্যান পাওয়েল (২০ বলে ২৩) ফিরে যান। ছয়ে নামা রিঙ্কু কলকাতার মুখ রাখেন ৩৪ বলে ৫ চার ও ২ ছয়ে অপরাজিত ৫৩ রানের ইনিংস খেলে। কলকাতার ‘ঘরের ছেলে’ তাঁর পয়মন্ত মাঠে কামাল করেন। রিঙ্কুর দোসর অনুকূল রায়। তিনি ১৬ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। একটি চার ও ২ ছক্কা হাঁকান তিনি। সাতে নেমে রমনদীপ সিং ১৩ বলে ১০ রান করে আউট হয়ে গিয়েছিলেন। শেষ ওভারে কেকেআরের টার্গেট ছিল ৯ রান। ব্রিজেশ শর্মার পরপর দু’বলে রিঙ্ক জোড়া চারে স্কোর টাই করেন। ব্রিজেশের তৃতীয় বল রিঙ্কুর পায়ে লাগে। চতুর্থ ডেলিভারিতে রিঙ্কু টপ এজে ওভার বাউন্ডারিতে পাঠান। এর সঙ্গেই কেকেআর সপ্তম প্রচেষ্টায় জয়ের মুখ দেখল।

কেকেআরের পরের ম্যাচগুলি: কেকেআর এখন টানা ৪ ম্যাচ বাইরে খেলবে। লখনউ (২৬ এপ্রিল), হায়দরাবাদ (৩ মে), দিল্লি (৮ মে) ও বেঙ্গালুরুর (১৩ মে, রায়পুর) বিরুদ্ধে খেলা রয়েছে। ১৬ মে ফের ইডেনে খেলা। শুভমন গিলের গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ। রাহানাদের এই প্রতি ম্যাচে জেতাই শ্রেয় লড়াইয়ে টিকে থাকতে গেলে। আটের মধ্যে ৭ ম্যাচ জিতলেও ১৫ পয়েন্ট পাবেন রাহানেরা। তাহলেও নেট রান রেটের বিচারে কেকেআর থ্রু করে যেতে…

(Feed Source: zeenews.com)