)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে মন্দির থেকে কিছুটা দূরেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিলল মন্দিরেরই পুরোহিতের দেহ। বুধবার এনিয়ে হইচই পড়ে যায় বাংলাদেশের সদর উপজেলায়।
মৃত ওই সেবায়েতেন নাম নয়ন দাস(৩৫)। সাতক্ষীরার বাসিন্দা হলেও নয়ন কাজ করতেন খুরুশেখুল ইউনিয়নের ওই মন্দিরে। আপাতদৃষ্টিতে এই ঘটানাকে খুন বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশে নতুন সরকার গঠন হওয়ার পর ফের এক হিন্দুকে খুন করা হল। হাসিনা সরকারের উত্খাতের পর বাংলাদেশে দেশে একের পর এক হিন্দু খুন হন।
পুলিস এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার রাত ৯টার দিকে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি নয়নকে খুরুশকুল এলাকার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে সোমবার রাতে তার পরিবারের সদস্যরা কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরদিন থেকে স্থানীয় লোকজন এবং নয়নের সহকর্মীরা চারপাশের এলাকায় তাঁকে খুঁজতে শুরু করেন। বুধবার বিকেলে ৩০ থেকে ৩৫ জনের একটি দল মন্দিরের পূর্ব দিকের একটি দুর্গম পাহাড়ি এলাকায় একটি গাছের সঙ্গে তাঁর মৃতদেহ ঝুলতে দেখে পুলিসকে খবর দেয়।
পুলিস লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। উদ্ধারের সময় তাঁর গলায় একটি স্কার্ফ পেঁচানো ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামিউদ্দিন জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও বলেন, “ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে পুলিস কাজ করছে।”
মন্দিরের এক সহযোগী নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন যে, নয়নকে সম্ভবত হত্যা করে পরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাঁর দাবি অনুযায়ী, নয়নের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল।
কক্সবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর পরিবারের বরাত দিয়ে জানান, গত ১৯শে এপ্রিল কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির ডাকে ঘর থেকে বের হয়েছিলেন নয়ন, কিন্তু এরপর তিনি আর ফিরে আসেননি।
(Feed Source: zeenews.com)
