জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যে প্রথম দফায় নির্বাচনের দিনই মিলল সুখবর। অবশেষে স্বস্তিতে গ্রাহক। গ্যাসে সিলিন্ডার বুকিংয়ে সময়সীমা এবার কমতে চলেছে। গত ১৬ এপ্রিল একদিনেই প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার পৌঁছে গিয়েছে গ্রাহকদের বাড়িতে।
মধ্য়প্রাচ্যে ‘যুদ্ধ’। হরমুজ সংকটে LPG সরবরাহে চাপ। গোটা দেশেই গ্যাসে সংকট। পরিস্থিতি মোকাবিলায় রান্নার ১৪.২ কেজি সিলিন্ডার বুকিংয়ে ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছিল সরকার। কত দিনের? প্রথমে ২৫, তারপর বাড়িয়ে করা হয় ৩৫। অর্থাত্ একবার সিলিন্ডার পাওয়ার পর, ৩৫ দিন পর ফের সিলিন্ডার বুক করা যাবে। এই নিয়মে গেরোর চরম দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের।
এখন পরিস্থিতি খানিক নিয়ন্ত্রণে। ফলে গ্রাহকদের স্বস্তি দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি। গ্যাস বুকিংয়ের সময়সীমা বা কম্পালসারি ওয়েটিং পিরিয়ড কমিয়ে আনা হয়েছে বলে খবর। ডেলিভারি অথেন্টিকেশন কোড (ডিএসি)-ভিত্তিক সরবরাহ আরও বাড়ানোর কথা জানিয়েছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, ‘রান্নার এলপিজি সিলিন্ডার ঘাটতি যাতে না হয়,তা নিশ্চিত করতে রবিবারও কাজ করছেন সরবরাহকারী সংস্থাগুলি’।
(Feed Source: zeenews.com)
