
Vaibhav Sooryavanshi: আইপিএলে নতুন রেকর্ড, ম্যাচের আগে কী করে নিজেকে চনমনে রাখে বিস্ময়-কিশোর? জানাল বৈভব নিজেই
ক্রিকেট বিশ্ব তাকে চেনে বিস্ময় কিশোর হিসাবে। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএল খেলে হইচই ফেলেছিল
গত আইপিএলে খেলার সময় তার বয়স ছিল ১৪ বছর। সেই বয়সে সেঞ্চুরি করে ইতিহাস লিখেছিল বৈভব সূর্যবংশী। আইপিএলে এত কম বয়সে সেঞ্চুরি কারও নেই।
মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে দিয়েছিল বৈভব। ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি।
ব্যাট হাতে বিধ্বংসী। কিন্তু মাঠের বাইরে ১৫ বছরের কিশোর এখনও ছেলেমানুষ।
আইপিএলের ফাঁকেই সম্প্রচারকারী চ্যানেলে এক সাক্ষাৎকারে বৈভব জানিয়েছে, ম্যাচের আগে কার্টুন দেখে নিয়ম করে।
ব্যাট হাতে বিধ্বংসী বৈভব। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের জয়ের পর মন খুলে কথা বলেছে।
বৈভব বলেছে, ‘আমার মন খুব পরিষ্কার। আজও, প্রত্যেক ম্যাচের আগেই আমি কার্টুন দেখি। এটা আমার স্বভাব।’ বৈভব বলেছে, ‘আমি এখনও ম্যাচের আগে কার্টুন দেখি। তবে আমার মনঃসংযোগ থাকে খেলায়।’
লখনউকে হারিয়ে আত্মবিশ্বাসে টগবগ করছে বৈভব। বলেছে, ‘আমরা পরের ম্যাচেও ভাল খেলব। আমরা এই ম্যাচ থেকে ২ পয়েন্ট পেলাম আর প্লে অফের দিকে এক ধাপ এগোলাম।’
পৃথ্বী শ-র একটি রেকর্ডও ভেঙে দিয়েছে বৈভব। ১৫ বছর ২৬ দিন বয়সে আইপিএলে ৫০০ রান সম্পূর্ণ করেছে। এত কম বয়সে আইপিএলে পাঁচশো রান আর কারও নেই। – IANS
(Feed Source: abplive.com)
