)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক ৪৮ দিন। তারপরেই শুরু ৪৮ দেশের মহাযুদ্ধ। ১১ জুন দুয়ারে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup 2026)। ইতিহাসের সব চেয়ে বড় কাপযুদ্ধ শুরু ১১ জুন। ফাইনাল ১৯ জুলাই। প্রথমবার ৪৮ দলের লড়াই দেখবে বিশ্বকাপ। এবার বিশ্বকাপ হবে তিন দেশে। ফুটবলের সবচেয়ে বড় শো-পিস ইভেন্ট আয়োজনের দায়িত্বে আমেরিকা, মেক্সিকো ও কানাডা। মোট ১৬ শহরে ১০৪ ম্যাচের। ১৯৯৪ সালের পর প্রথমবারের মতো উত্তর আমেরিকায় ফুটবলের চতুর্বার্ষিক চ্যাম্পিয়নশিপ ফিরে আসছে। গত বছর ২২ এপ্রিল থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। এখন ‘লাস্ট মিনিট সেলস‘ চলছে। বহু ভক্তই এখন টিকিট কিনছেন। আর এর মাঝেই এসেছে এক চাঞ্চল্যকর আপডেট।
২১.৬৭ কোটি টাকায় ১ টিকিট!
ফিফার রিসেল সাইটে বিশ্বকাপ ফাইনালের চারটি টিকিট বিক্রির জন্য রাখা হয়েছে। যার প্রতিটির দাম ২.৩ মিলিয়ন ডলারের। ভারতীয় মুদ্রায় প্রায় ২১.৬৭ কোটি টাকার সামান্য কম। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই খেতাবি যুদ্ধ। হাইভোল্টেজ ম্যাচের জন্য নির্ধারিত আসনগুলির মূল্য ১৯ কোটি টাকা থেকে। লোয়ার ডেকের ১২৪ নম্বর ব্লকের ৪৫ নম্বর সারির ৩৩ থেকে ৩৬ নম্বর আসন বরাদ্দ। যা ঠিক গোলপোস্টের পিছনে অবস্থিত। লোয়ার ডেকের ১৪৬ নম্বর ব্লকের ৩২ নম্বর এবং ৩৩ নম্বর সারির আইল সিট। যা ইজি অ্যাকসেস স্ট্যান্ডার্ড সিট হিসেবেই তালিকাভুক্ত। টিকিটের দাম রাখা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ টাকা। একেবারে উপরের তৃতীয় তলার শেষ সারিতে অবস্থিত ক্যাটেগরি-টু’র একটি সিটের (ব্লক ৩১০, সারি ২৬, আসন ২৩) দাম প্রায় ১.১৫ কোটি টাকা। সেখান থেকে মাত্র কয়েক ফুট দূরেই অবস্থিত ২১ নম্বর সিটের প্রস্তাবিত মূল্য ছিল ১৯ লক্ষ টাকার কিছু বেশি। ফাইনালের তালিকাভুক্ত টিকিটগুলির মধ্যে সর্বনিম্ন দাম ছিল ৯ লক্ষ টাকার কিছু বেশি। এই দামে উপরের তলার গোলপোস্টের পিছনের অংশে—একেবারে উপরের সারি থেকে মাত্র চারটি সারি নীচে—অবস্থিত চারটি সিট (ব্লক ৩২৩, সারি ২৩, আসন ১৩-১৬) পাওয়া যাচ্ছিল। ফিফা তার রিসেল/এক্সচেঞ্জ মার্কেটপ্লেসে টিকিটের নির্ধারিত মূল্যের উপর কোনও নিয়ন্ত্রণ রাখে না। তবে তারা তবে ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ পারচেজ ফি এবং বিক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ রিসেল ফি নিয়ে থাকে। এক বিবৃতিতে ফিফার নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘ফিফা টিকিট বিক্রিতে সেকেন্ডারি মার্কেটের এমন এক মডেল এনেছে, যা আয়োজক দেশগুলিতে অনুষ্ঠিত প্রধান ক্রীড়া ও বিনোদনমূলক ইভেন্টগুলির প্রচলিত টিকিট বাজার ব্যবস্থারই প্রতিফলন। টিকিট রিসেলের ক্ষেত্রে প্রযোজ্য সহায়ক ফি-গুলি উত্তর আমেরিকার ক্রীড়া ও বিনোদন খাতের শিল্পমান বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফিফার পরিবর্তনশীল মূল্য নির্ধারণ ভিত্তিক টিকিট ব্যবস্থা বিভিন্ন ক্রীড়া ও বিনোদন খাতের সামগ্রিক প্রবণতার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই পদ্ধতিতে বিক্রয় ও দর্শক উপস্থিতি সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে এবং ইভেন্টগুলির ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে টিকিটের মূল্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হয়।’
যেমন দাম ছিল ফিফার ওয়েবসাইটে
ফিফা জানিয়েছে যে, খেলাটির উন্নয়নের লক্ষ্যে তারা বিশ্বকাপ থেকে অর্জিত রাজস্ব তাদের ২১১টি সদস্য দেশের মধ্যে পুনরায় বিনিয়োগ করে। ফিফা তাদের সরাসরি টিকিট বিক্রয়ের ওয়েবসাইটে নতুন একগুচ্ছ টিকিট বিক্রি শুরু করেছে। ফাইনালের টিকিটগুলির দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ লক্ষ ১২ হাজার ১৭০ টাকা। ফিফার মাধ্যমে টিকিট কিনলে ১৪ জুলাই টেক্সাসের আর্লিংটনে হতে চলা প্রথম সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম রেখেছিল প্রায় ৯ লক্ষ ২৩ হাজার ৭৯০ টাকা। ১৫ জুলাই আটলান্টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় ৩ লক্ষ ৬১ হাজার ৮৮০ টাকা ও ৮ লক্ষ ১ হাজার ৭৮০ টাকা। ১২ জুন ক্যালিফোর্নিয়ার ইংলউডে প্যারাগুয়ের বিপক্ষে আমেরিকার উদ্বোধনী ম্যাচের টিকিটের মূল্য দাম ছিল প্রায় ১ লক্ষ টাকা থেকে ৪ লক্ষ টাকার ভিতরেই। ১৯ জুন সিয়াটেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমেরিকার দ্বিতীয় ম্যাচের টিকিটের মূল্য ছিল প্রায় ২ লক্ষ ২৫ হাজার ৩৪৫ টাকা। ২৫ জুন ইংলউডে তুর্কিয়ের বিরুদ্ধে আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় ১ লক্ষ ১১ হাজার ৬৩৫ টাকা ও ২ লত্র ৪৬ হাজার ৫১০ টাকা। ১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে কানাডার উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ছিল ৮০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকার কাছাকাছি। মেক্সিকো সিটিতে ১১ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের কোনও টিকিট ফিফা সরাসরি বিক্রয়ের জন্য তালিকাভুক্ত করেনি। ৯ জুলাই ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে কোয়ার্টার ফাইনালে ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় ১ লক্ষ ৩৩ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৪৮ হাজার ৬০০ টাকা। ১০ জুলাই ইংলউডের ম্যাচের টিকিট ছিল প্রায় ৪ লক্ষ ৭৫ হাজার ৫৯০ টাকা। ১১ জুলাই ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে হতে চলা ম্যাচের টিকিট ছিল দেড় লক্ষ থেকে ৪ লক্ষ টাকা। ১১ জুলাই মিসৌরির কানসাস সিটিতে হতে চলা ম্যাচের টিকিট প্রায় ৩ লক্ষ ৩৮ হাজার ৬৪০ টাকায় পাওয়া যাচ্ছিল। ১৮ জুলাই মায়ামি গার্ডেন্সে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের টিকিট প্রায় ৯৩ হাজার ৩৭৫ টাকা দাম ছিল।
(Feed Source: zeenews.com)
