বিদেশি ভাষার জায়গায় সংস্কৃত? CBSE-র নতুন নীতিতে বিভ্রান্ত অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা!

বিদেশি ভাষার জায়গায় সংস্কৃত? CBSE-র নতুন নীতিতে বিভ্রান্ত অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা!

সিবিএসই-র নতুন তিন ভাষা নীতি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলা এই নীতির ফলে ধীরে ধীরে স্কুলের পাঠ্যসূচি থেকে হারিয়ে যেতে পারে জার্মান, ফরাসির মতো বিদেশি ভাষা—এমনই আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকমহল।

বিদেশি ভাষার জায়গায় সংস্কৃত? CBSE-র নতুন নীতিতে বিভ্রান্ত অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা!

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর নতুন তিন ভাষা নীতি কার্যকর হওয়ার আগেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের তিনটি ভাষা পড়া বাধ্যতামূলক করা হয়েছে। ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩ অনুযায়ী, এই তিন ভাষার মধ্যে অন্তত দু’টি আঞ্চলিক ভাষা এবং একটি বিদেশি ভাষা থাকতে হবে। এই নীতি জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।