দল হারলেও ইতিহাস সৃষ্টি করলেন সাই সুদর্শন! বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে গড়লেন নজির

দল হারলেও ইতিহাস সৃষ্টি করলেন সাই সুদর্শন! বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে গড়লেন নজির

সাই সুদর্শন প্রথম ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় ব্যাটার, যিনি টানা তিনটি আইপিএল সিজনে সেঞ্চুরি করেছেন।

গুজরাত টাইটান্সের ওপেনার বি সাই সুদর্শন আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল ২০২৬-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও দারুণ ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার ২৪ এপ্রিল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হওয়া ম্যাচে তামিলনাড়ুর এই ২৪ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার গুজরাতের হয়ে দারুণ ব্যাটিং করেছেন। তাঁর সেঞ্চুরি রেকর্ড বইয়ে নামও লেখাতে সফল। (Photo: AP)

এদিকে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শুক্রবার ঝকঝকে ৮১ রানের ম্যাচ উইনিং ইনিংস উপহার দিলেন তিনি। পাশাপাশি ব্যাটে রীতিমতো ধারাবাহিক দেবদূত পাদ্দিকাল। তিনি করলেন ৫৫ রান। আর এই দুই ব্যাটারের দাপটে ঘরের মাঠে গুজরাত টাইটান্সকে ৫ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয় হল ৭ বল বাকি থাকতে। প্রথমে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে গুজরাত করে ২০৫ রান। দুরন্ত শতরান হাঁকান সাই সুদর্শন। কিন্তু তাঁর সেঞ্চুরি ম্লান হয়ে গেল কোহলির ব্যাটের সামনে।

তবে শুরুটা ভালই করেছিল গুজরাত। দুই ওপেনার সাই সুদর্শন ও শুভমান গিল ছন্দে ছিলেন। প্রথম ৬ ওভারে গুজরাত তোলে ৫৭ রান। সুদর্শন ছিলেন অনেক বেশি চড়া মেজাজে। তবে সেট হয়েও গিল ৩২ রানে আউট হন। জস বাটলারও ব্যর্থ। এবারের আইপিএলে তাঁর ব্যাটে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তারই মধ্যে ৫৭ বলে শতরান হাঁকান সুদর্শন।

রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করার পর সময়টা ভাল যাচ্ছিল না সাই সুদর্শনের। আগের ম্যাচে প্রথম বলেই আউট হয়ে গিয়েছিলেন। আইপিএলে আবার ফর্মে ফিরলেন গুজরাতের ব্যাটার। শুক্রবার বেঙ্গালুরুর বিরুদ্ধে শতরান করলেন তিনি। ১৫তম ওভারে শতরান করেন সুদর্শন। সুযশকে চার মেরে তিন অঙ্কের রানে পৌঁছন তিনি। তবে দীর্ঘস্থায়ী হয়নি ইনিংস। পরের ওভারেই জশ হেজলউড ফেরান সুদর্শনকে। সেই সঙ্গে রানের গতিও কমে যায়। একসময় গুজরাতকে দেখে মনে হচ্ছিল হেসেখেলে ২৫০-র কাছাকাছি রান তুলবে তারা। কিন্তু সুদর্শন এবং বাটলার (২৫) আউট হওয়ার পর রানের গতি অনেকটাই কমে যায়।

দল হারলেও ইতিহাস সৃষ্টি করলেন সাই সুদর্শন! বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে গড়লেন নজির

এই তরুণ ব্যাটার সুদর্শন, যিনি ভারতীয় দলের হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন ৷ তিনি প্রথম ভারতীয় এবং বিশ্বে দ্বিতীয় ব্যাটার যিনি টানা তিনটি আইপিএল সিজনে সেঞ্চুরি করেছেন। ক্রিস গেইল ছিলেন প্রথম ক্রিকেটার যিনি টানা তিনটি আইপিএল সিজনে সেঞ্চুরি করেছিলেন। তিনি ২০১১ সালে RCB-র হয়ে দুটি সেঞ্চুরি করেছিলেন এবং ২০১২ ও ২০১৩ সালে একটি করে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে, সুদর্শন ২০২৪, ২০২৫ এবং ২০২৬ IPL-এ একটি করে সেঞ্চুরি করেছেন।সুদর্শন বিশ্বের পঞ্চম ব্যাটার- বিরাট কোহলি, ক্রিস গেইল, জস বাটলার এবং শুভমান গিলের পরে, যিনি এক আইপিএল টিমের হয়ে তিন বা তার বেশি শতরান করেছেন।

(Feed Source: news18.com)