
কী বলেছিলেন অন্নু কপূর?
কয়েক মাস আগে, তমন্নার ‘আজ কি রাত’ গান নিয়ে মন্তব্য করতে গিয়ে অন্নু কপূর বলেছিলেন, ‘মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর’। প্রসঙ্গত, তমন্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। কিন্তু অভিনেত্রী নিজেই একাধিকবার জানিয়েছিলেন, তিনি এই ধরণের মন্তব্য় পছন্দ করেন না মোটেই। তবে অন্নু কপূর তাঁর কথা মন্তব্যের সদ্য বিবৃতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তমন্না তাঁর মেয়ের মতো। অন্নুর কথায়, ‘তমন্নার আর বয়স কতই বা হবে? ২৮ কি ৩০ বছর। এটা তো আমার ছেলের বয়স। আমি ওকে দুধের মতো শরীর বলেছি বলেই, সবাই আমায় বুড়ো বলতে শুরু করল। আমি কথাটা নিজের ভাষায় বলেছি বলে, আমার মন্তব্যকে ‘যৌনগন্ধী’ বলে মনে হচ্ছে। অথচ, আমি যদি এই কথাটাই ইংরাজিতে বলতাম, তাহলে কারও কিছুই মনে হত না।’
‘আজ কি রাত’ গান নিয়ে দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না একবার বলেছিলেন, তাঁর এই গান শুনে বাচ্চারা চুপচাপ খাবার খেয়ে নেয়, আবার ঘুমিয়েও পড়ে! এই প্রসঙ্গেও তমন্নাকে কটাক্ষ করেছিলেন অন্নু কপূর। তিনি বলেছিলেন, ‘আমি হলে জিজ্ঞাসা করতাম, সেই বাচ্চার বয়স কত? ৭০ বছর নয় তো?’ এই মন্তব্য নিয়েও বিরক্তিপ্রকাশ করেছেন তমন্না। তবে এবার অন্নু কপূর বলেন, তিনি তমন্নাকে নিয়ে যাবতীয় মন্তব্য় করার জন্য়, তিনি তাঁর পা ধরেও ক্ষমা চাইতে পারেন। তিনি দেখতে চান, একজন ৭১ বছরের বৃদ্ধ তমন্নার পা ধরে ক্ষমা চাইলে, তিনি তাঁকে ক্ষমা করেন কি না? এই প্রসঙ্গে অবশ্য তমন্নার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
(Feed Source: abplive.com)
