Mysteries of Mount Kailash: স্বর্গ আছে এখানেই; নীল ষষ্ঠীর দিনে জেনে নিন অলৌকিক এই পর্বতের অসাধারণ রহস্য

Mysteries of Mount Kailash: স্বর্গ আছে এখানেই; নীল ষষ্ঠীর দিনে জেনে নিন অলৌকিক এই পর্বতের অসাধারণ রহস্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কৈলাস পর্বত (Mount Kailash) নিয়ে রহস্যের শেষ নেই! এক পবিত্র স্থান বলে স্বীকৃতি এটি। নীল ষষ্ঠীর (Neel Shashti 2026) দিনে ফের নতুন করে জেনে নিন শিবক্ষেত্রে কৈলাসের মহিমা।

সম্পর্কের দূরত্ব

ভারত-চিন সম্পর্ক খুব ডামাডোলে থাকা একটা বিষয়। বছরের পর বছর ধরে এই দুই দেশের ভিতরে চলে টানাপোড়েন। কখনও বন্ধুত্ব বাড়ে, কখনও তা শীতলতায় পর্যবসিত হয়। ২০২০ সাল থেকে বন্ধ ছিল কৈলাস-মানস সরোবর যাত্রা। করোনার কারণ দেখিয়ে তা বন্ধ করা হয়েছিল। তবে, আসল সত্যিটা অন্য বলেই দাবি বিশেষজ্ঞদের। সেটা ওই ভারত-চিন সম্পর্ক। ভারত-চিনের মধ্যে সীমানা নিয়ে বাড়তে থাকা দূরত্বই নাকি প্রভাব ফেলেছিল কৈলাসযাত্রায়।

কৈলাসের অলৌকিকত্ব

প্রত্যেক বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্য়ে ভারত থেকে মানস সরোবরে যাত্রা করতেন বহু পুণ্যার্থী। গোটাটাই ঘটে ভারত ও চিন সরকারের যৌথ তত্ত্বাবধানে। ভারতের নাথুলা এবং লিপুলেখ পাস হয়ে তিব্বতে প্রবেশ করতে হয় পুণ্যার্থীদের। এরপর থেকে কৈলাস পর্যন্ত গোটা পথটা চিনের তত্ত্বাবধানে। তার মধ্যেও থাকে নানা অনিশ্চয়তা। কিন্তু এত কাণ্ড করেও মানুষ কেন কৈলাস ও মানস সরোবরে ছুটে যান? কীসের টানে? কী এর অমোঘ টান? আছে বইকি! কৈলাসের বিশিষ্টতা, এর অলৌকিকত্বের কথা, এর সঙ্গে বিজড়িত মিথের কথা জানলে আজও আঁতকে ওঠেন যে কোনও মানুষ।

চার ধর্মেই

কৈলাসকে সম্মান করে খোদ চিন। কৈলাস নিয়ে ভীষণ ভাবে শ্রদ্ধাশীল বৌদ্ধরা, জৈনরাও। এঁরা নিজেদের ধর্ম ও ধর্মগুরুর চোখ দিয়েই কৈলাসকে বিচার করেন। আর কৈলাসকে শিবের আবাস বলে ভাবে যে-দেশ সেই দেশ ভারত তো কৈলাসকে শ্রদ্ধা করবেই।

‘হোম অফ লর্ড শিভা’

হিন্দুবিশ্বাসে, মাউন্ট কৈলাসকে শিবের ঘর বলে মনে করা হয়– ‘হোম অফ লর্ড শিভা’! এহেন কৈলাস পর্বতের বহু বৈশিষ্ট্য। যেমন, কৈলাসকে মনে করা হয় পৃথিবী ও স্বর্গের সংযোগস্থল। প্রতিদিন সূর্যাস্তের পরে কৈলাসে দেখা যায় এক অলৌকিক দৃশ্য– স্বস্তিক পর্বত এবং ওঁ পর্বত দৃশ্যমান হয় তখন। হ্যাঁ, সত্যিই নাকি ওই দুই পর্বতে দেখা যায় স্বস্তিক চিহ্ন এবং ওম চিহ্ন! গায়ে কাঁটা দেওয়া নয়? এদিকে, তিব্বতি বৌদ্ধমতে, কৈলাস এই ব্রহ্মাণ্ডের কেন্দ্র (central of Universe)। আর এক মতে মনে করা হয়, কৈলাস আসলে এই বিশ্বের অক্ষরেখা (Central Axis of the World)!

‘আনক্লাইম্বেবল’ কৈলাস

আশ্চর্য হল– কৈলাসের শিখরে যে বরফস্তর– তা কোনও দিন গলে না। কৈলাস পর্বত হল আরোহণের অতীত। কৈলাসের শৃঙ্গে কখনও আরোহণ করা যায় না। একে ‘আনক্লাইম্বেবল’ বলা হয়। যাঁরা আগে কখনও এই চেষ্টা করেছেন, তাঁদের কোনও না কোনও বিপদ ঘটেছে বা ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। বহু বিদেশি পর্যটক বা পাহাড়প্রেমী কৈলাসকে আর পাঁচটা পর্বত মনে করেই তা আরোহণ করতে গিয়ে অতীতে বহুবার বহু রকম বিপদে পড়েছেন বলে জানা গিয়েছে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

(Feed Source: zeenews.com)