Attack on Donald Trump Dinner: নাসার গবেষক-ইঞ্জিনিয়ার-গেম ডেভলপার, ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল অ্যালেন?

Attack on Donald Trump Dinner: নাসার গবেষক-ইঞ্জিনিয়ার-গেম ডেভলপার, ট্রাম্পের নৈশভোজে হামলাকারী কে এই কোল অ্যালেন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাকারীর পরিচয় পাওয়া গেল। নাম কোল থমাস অ্য়ালেন(৩১)। শিক্ষাগত যোগ্য়তা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কমপিউটার বিশেষজ্ঞ, গেম ডেভলপার, লস অ্যাঞ্জেলেসের একটি প্রতিষ্ঠানের শিক্ষক। পাশাপাশি নাসা-র গবেষকও ছিলেন। এহেন অ্যালেনের মাথার উপরেই ঝুলছে আমেরিকার প্রেসিডেন্টের পার্টিতে হামলার অভিযোগ।

ট্রাম্পের ওই হাই প্রোফাইল নৌশভোজে উপস্থিত ছিলেন ২৫০০ অতিথি। এদের মধ্যে যেমন ছিলেন সাংবাদিক তেমনি ছিলেন বহু হাই প্রোফাইল লোকজন। প্রেসিডেন্টের এহেন অনুষ্ঠানের সিকিরিটির বেড়ে ভেঙে কীভাবে ঢুকে পড়ল একজন আগুন্তুক। এই প্রশ্ন উঠছে। সিক্রেট সার্ভিসের জওয়ানরা তাকে ধরে না ফেললে বড় অঘটন ঘটে যেতে পারত।

অনলাইন প্রোফাইল অনুযায়ী, অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ২০১৭ সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি-ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবনে অ্যালেন, আইজেক কন্ট্রোলস-এ (IJK Controls) মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং ক্যালটেকে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার তথ্য রয়েছে; পাশাপাশি তিনি সি-টু এডুকেশন (C2 Education) নামক একটি সংস্থায় পার্ট টাইম শিক্ষক হিসেবেও কাজ করেছেন। ২০২৪ সালে ওই সংস্থার ফেসবুক পেজের একটি পোস্টে অ্যালেনকে ‘টিচার অফ দ্য মান্থ’ হিসেবে উল্লেখ করা হয় এবং এর আগে ২০১৪ সালে তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে ‘সামার আন্ডারগ্রাজুয়েট রিসার্চ ফেলোশিপ’-এ অংশ নিয়েছিলেন।

মলিকুলার কেমিস্ট্রিক ওপর ভিত্তি করে স্টিম প্ল্যাটফর্মের জন্য একটি ভিডিও গেম তৈরি করেছিলেন এবং মহাকাশের পটভূমিতে একটি নতুন ‘টপ-ডাউন শ্যুটার’ কমব্যাট গেম তৈরির কাজও করছিলেন। একজন স্বাধীন গেম ডেভেলপার হিসেবে তিনি ‘বোহরডম’ (Bohrdom) এবং ‘ফার্স্ট ল’ (First Law)-এর মতো গেম তৈরি করেছেন। এছাড়া, ফেডারেল ক্যাম্পেইন ফাইন্যান্স রেকর্ড অনুযায়ী, ২০২৪ সালে কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে সমর্থনের জন্য তিনি ডেমোক্র্যাটিক পার্টির একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটিতে ২৫ ডলার অনুদান দিয়েছিলেন।

কীভাবে ওই নৈশভোজে ঢুকে পড়ল অ্য়ালেন

ওয়াশিংটন ডিসির পুলিস প্রধান জেফারি ক্যারল জানিয়েছেন যে, ধৃত সন্দেহভাজন ব্যক্তির কাছে শটগান, হ্যান্ডগান এবং বেশ কয়েকটি ছুরিসহ একাধিক অস্ত্র ছিল। একটি চেকপয়েন্ট দিয়ে যাওয়ার সময় সিক্রেট সার্ভিসের সদস্যরা অ্যালেনকে বাধা দেন। সেই সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে সিক্রেট সার্ভিসের একজন অফিসারের গায়ে গুলি লাগলেও বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি রক্ষা পেয়েছেন এবং বর্তমানে সুস্থ আছেন। পুলিস প্রধান আরও নিশ্চিত করেছেন যে, ওই ব্যক্তি একাই এই কাণ্ড ঘটিয়েছে এবং পুলিশের গুলিতে সে আহত হয়নি।

ফেডারেল সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন শিক্ষক এবং তিনি ওয়াশিংটন হিলটন হোটেলে ঢুকে বলরুমের দিকে তেড়ে যাওয়ার সময় গ্রেফতার হন। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউজার জানিয়েছেন, ওই ব্যক্তি এবং আহত পুলিস অফিসার উভয়কেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিস ও এফবিআই (FBI) বর্তমানে ওই ব্যক্তির অতীত ইতিহাস এবং সে কেন হোটেলে অবস্থান করছিল, তা খতিয়ে দেখছে।

হামলাকারী সম্পর্কে কী বললেন ট্রাম্প

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ সন্দেহভাজন ওই হামলাকারীর কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে যে তাকে জামাহীন অবস্থায় মাটিতে চেপে ধরা হয়েছে এবং তার হাত দুটি পিঠমোড়া করে বাঁধা রয়েছে। এই ঘটনার পর ট্রাম্প সাংবাদিকদের জানান যে, সিক্রেট সার্ভিসের সদস্যদের হাতে ধরা পড়ার আগে ওই ব্যক্তির কাছে একাধিক অস্ত্র ছিল। ট্রাম্প বলেন, “এক ব্যক্তি প্রচুর অস্ত্র নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করছিল, কিন্তু সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা তাকে রুখে দেন। একজন অফিসার গুলিবিদ্ধ হলেও বুলেটপ্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে গেছেন। আমি মাত্রই সেই অফিসারের সাথে কথা বলেছি, তিনি এখন বেশ ভালো আছেন।”

ট্রাম্প বলেন, আশা করছি শীঘ্রই তাঁর বিরুদ্ধে মামলা করা হবে। তাঁর কর্মকাণ্ড দেখলেই বোঝা যায় কী কী অভিযোগ আনা হতে পারে; তবে আপনারা শুনতে পাবেন যে, গুলি চালানো, বেআইনি অস্ত্র রাখা এবং আরও যা যা অভিযোগ আনা সম্ভব, তার সবকটিই এই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োগ করা হবে।”

সন্দেহভাজন ব্যক্তিকে একজন ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে ট্রাম্প জানান যে, তাঁকে ধরা হয়েছে এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে সতর্ক করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “লোকটিকে ধরা হয়েছে এবং পুলিশ তাঁর অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছে। আমি যতদূর জানি তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং একজন অসুস্থ মানুষ। আমি গুরুত্বের সাথেই বলছি যে, আমরা আগামী ৩০ দিনের মধ্যে আবারও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করব, যা আরও বড় এবং আরও চমৎকার হবে।”

(Feed Source: zeenews.com)