
বাইক-বিধি নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা করা হয়। সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে নির্বাচন কমিশন।
ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে, অর্থাৎ, সোম বার থেকেই কোনও বাইক র্যালি বা শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। এদিন, সন্ধে ৬টা থেকে, বাইকে ১ জনের বেশি চড়তে পারবেন না। নির্বাচন কমিশনের বাইক-বিধি নিয়ে মামলার রায়ে, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশে, সামান্য পরিবর্তন আনল ডিভিশন বেঞ্চ। বাইক-র্যালি নিষিদ্ধ করা ছাড়াও, ভোটের ২ দিন আগে মোটর বাইক চলাচলের ক্ষেত্রে বেশকিছু বিধি-নিষেধ জারি করেছিল নির্বাচন কমিশন।
ডায়মন্ড হারবারে বাইক নিয়ে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ। ভিডিও সামনে এনেছে নির্বাচন কমিশন। একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। বাইক বাহিনীর বিরুদ্ধে ভয় দেখানো, হুমকি, শান্তিভঙ্গের চেষ্টা, সরকারি কাজে বাধা-সহ একাধিক ধারায় FIR দায়ের করা হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন সূত্রে খবর, ডায়মন্ডহারবারে ভোটের আগে দুষ্কৃতীদের একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। কমিশন সূত্রে খবর, তাদের আগে থেকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেবে কমিশন। অন্যদিকে কসবার বাইক মিছিলের ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল।
দ্বিতীয় দফার ভোটে ডায়মন্ড হারবার নিয়ে শুরু থেকেই কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ডায়মন্ড হারবারে শৃঙ্খলাভঙ্গ ও নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে ৫ জন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
(Feed Source: abplive.com)
